বুধবার, ৬ মে, ২০২৬২৩ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

সপ্তাহখানেকের মধ্যেই কমতে পারে করোনার সংক্রমণ-মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২২, ২১:১০

শেয়ার করুনঃ
সপ্তাহখানেকের মধ্যেই কমতে পারে করোনার সংক্রমণ-মৃত্যু

সারাদেশে বর্তমানে মহামারি করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ চলছে। গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারি মাস জুড়ে করোনার সংক্রমণ ও মৃত্যু বেশ উচ্চমুখী।

২০২১ সালের ডিসেম্বর মাসে দেশের সরকারি ও বেসরকারি ৮৬৭টি (আরটি-পিসিআর, জিন এক্সপার্ট এবং র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট) ল্যাবরেটরিতে করোনা শনাক্তে ৬ লাখ ২ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষা করে ৯ হাজার ২৫৫ জন রোগী শনাক্ত হয়। এছাড়া একই সময়ে ৯১ জন রোগীর মৃত্যু হয়।এর পরের মাস অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ৯ লাখ ৮৭ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষায় ২ লাখ ১৩ হাজার ২৯৪ জন নতুন রোগী শনাক্ত হয়। একই সময়ে মৃত্যু হয় ৩২২ জনের।

আরও

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

জনপ্রশাসনে বদলির নীতিতে সততা ও দক্ষতার ওপর জোর-প্রধানমন্ত্রী

এভাবে করোনার সংক্রমণ অব্যাহতভাবে বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোভিড-১৯ নিয়ন্ত্রণে গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির পরামর্শে স্কুল- কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এর পাশাপাশি সভা-সমাবেশ ও সামাজিক অনুষ্ঠানে বিধিনিষেধ আরোপ করা হয়। বর্তমান সংক্রমণ পরিস্থিতি আর কতদিন থাকবে, সংক্রমণ কি আরও বাড়বে নাকি ধীরে ধীরে কমে যাবে কিংবা মৃত্যু কমবে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।

স্বাস্থ্য ও রোগতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, যেসব সংক্রামক ব্যাধি দ্রুতগতিতে ছড়ায়, নির্দিষ্ট সময় পর সে ব্যাধির সংক্রমণ দ্রুত কমতে থাকে। করোনার ক্ষেত্রে বিশেষ করে বর্তমান ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে, শুরু থেকে পাঁচ/ছয় সপ্তাহের মধ্যে সংক্রমণ ক্রমেই হ্রাস পেতে থাকে। সে হিসেবে আগামী এক সপ্তাহ থেকে দিন দশের পর দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু ক্রমেই হ্রাস পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী

স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ এস এম আলমগীর বলেন, বিশ্বের বিভিন্ন দেশে দেখা গেছে- টানা পাঁচ থেকে সাত সপ্তাহ পর্যন্ত সংক্রমণ বৃদ্ধি পায়। সে হিসেবে দেশে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাস জুড়ে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। এখনো তা অব্যাহত আছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আগামী এক সপ্তাহ পর থেকে করোনার সংক্রমণ কমা শুরু হতে পারে বলে মন্তব্য করে তিনি বলেন, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতনতা আগের তুলনায় বেড়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠীকে দ্রুত টিকার আওতায় আনা গেলে করোনার সংক্রমণ প্রতিরোধ সম্ভব হবে।

আইইডিসিআরের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. মুশতাক হোসেনও একই অভিমত ব্যক্ত করে বলেন, যেসব সংক্রামক ব্যাধি খুব দ্রুত ছড়ায় সেগুলো যেমন দ্রুত ওঠে আবার দ্রুত নেমে যায়। আমাদের দেশে তুলনামূলকভাবে পরীক্ষা কম হচ্ছে। তাই করোনার সর্বোচ্চ সংক্রমণ চলছে কি না বোঝা যাচ্ছে না। আগামী সপ্তাহের শেষ নাগাদ করোনার সংক্রমণ কমতে শুরু করবে বলে তিনিও অনুমান করছেন।

দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। সর্বশেষ চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সর্বমোট ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৭৫টি নমুনা পরীক্ষা করে ১৮ লাখ ১১ হাজার ৯৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়। তাদের মধ্যে ২৮ হাজার ৪২৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৪৭ শতাংশ।

এদিকে, দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় (৩১ জানুয়ারি সকাল ৮টা থেকে ১ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত) করোনায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৯ দশমিক ১৭ শতাংশ।এর আগের ২৪ ঘণ্টায়ও দেশে করোনায় ৩১ জনের মৃত্যু হয়। সেদিন নতুন রোগী শনাক্ত হয়েছিল ১৩ হাজার ৫০১ জন। ওইদিন শনাক্তের হার ছিল ২৯ দশমিক ৭৭ শতাংশ।

সর্বশেষ সংবাদ

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

বরিশালে কালবৈশাখী ঝড়ে নৌকাডুবি: মিলল এক জেলের লাশ

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

ন্যায়ের জয়: জয়পুরহাটে চেয়ারম্যানের চেয়ারে আতাউর রহমান”

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

বরিশালে যাত্রীবাহি বাসের চাপায় দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেই দেবীদ্বারের অর্থনৈতিক সম্ভাবনা: এমপি হাসনাত

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশে নেই লোডশেডিং, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর

দেশের কোথাও লোডশেডিং নেই বলে দাবি করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে তিনি জানিয়েছেন, কারিগরি ত্রুটির কারণে কোথাও কোথাও সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। মঙ্গলবার (৫ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, বর্তমানে দেশে কোনো পরিকল্পিত লোডশেডিং নেই। অতীতে

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্ক নয়: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আতঙ্ক নয়: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বিদ্যমান বাণিজ্য চুক্তি চাইলেই বাতিল করা যায় না। এটি মূলত উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি চুক্তি। তাই বিষয়টি আন্তর্জাতিক বাণিজ্য কাঠামোর মধ্যেই পরিচালিত হচ্ছে। তিনি আরও জানান, সরকারের মূল লক্ষ্য

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদিতে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আরও দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি মৌসুমে মোট ৯ জন বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। সোমবার (৪ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্ক প্রকাশিত নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়, মৃতদের মধ্যে আটজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় সাতজন এবং মদিনায় দুজন

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী

সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ করবে সামরিক বাহিনী

সামরিক বাহিনীকে আরও জনমুখী, পেশাদার ও সমন্বিতভাবে পরিচালনার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম। তিনি বলেছেন, দেশের সার্বিক স্বার্থ রক্ষায় ভবিষ্যতে সিভিল প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবে সামরিক বাহিনী। মঙ্গলবার (৫ মে) জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ নির্দেশনা দেন। সভায় জেলা প্রশাসকদের উদ্দেশ্যে তিনি জানান, একটি আধুনিক

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যা, বিচার দাবিতে তৎপর সরকার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে মার্কিন সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার (৪ মে) সকালে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ নিহত শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ গ্রহণের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকারের পক্ষ থেকে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিতে সব