
প্রকাশ: ৬ জানুয়ারি ২০২২, ২২:৩৩

আগামীকাল শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ সরকার। তৃতীয় মেয়াদের তিন বছর পূর্তি হচ্ছে শুক্রবার (৭ জানুয়ারি)। এ উপলক্ষে ভাষণ দিবেন শেখ হাসিনা।

২০১৯ সালের ৭ জানুয়ারি বর্তমান মেয়াদে আওয়ামী লীগ সরকার শপথ গ্রহণ করেছিল।