সোমবার, ১০ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

আজ শুভ বড়দিন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১৬:৩৯

শেয়ার করুনঃ
আজ শুভ বড়দিন

আজ শনিবার (২৫ ডিসেম্বর) খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন। এ উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশের গির্জাগুলো সাজানো হয়েছে। রাজধানীর কাকরাইলের রমনা সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল চার্চ, তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানীর গির্জা ও মোহাম্মদপুরের সেন্ট ক্রিস্টিনা চার্চে বিশেষ প্রার্থনাসভার আয়োজন করা হয়েছে। কৃত্রিম ‘ক্রিসমাস ট্রি’ দিয়ে বর্ণিল সাজে সাজানো হয়েছে। গির্জা প্রাঙ্গণে রংবেরঙের বাতি দিয়ে আলোকসজ্জা করা হয়েছে।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং ঈশ্বরের মহিমা প্রচারে যিশু খ্রিষ্ট এইদিনে পৃথিবীতে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে সারা বিশ্বের মতো বাংলাদেশের খ্রিষ্টান ধর্মাবলম্বীরাও ধর্মীয় আচার, প্রার্থনা ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।

আরও

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতারা জানান, গত বছর করোনা পরিস্থিতির কারণে উৎসব উদ্যাপন অনেকটা অনাড়ম্বরভাবে হয়েছিল। তবে এবার বড়দিনের আয়োজনে চাকচিক্য কিছুটা বেড়েছে। যদিও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানার নির্দেশনা দেওয়া হয়েছে। বড়দিন উপলক্ষে গির্জার বাইরে কোনো আনুষ্ঠানিকতা রাখা হচ্ছে না।

তেজগাঁও জপমালা রানীর গির্জার পালক পুরোহিত ফাদার সুব্রত গোমেজ বলেন- ‘পাপ স্বীকার সংস্কারের মাধ্যমে খ্রিষ্টানরা বড়দিনের আধ্যাত্মিক প্রস্তুতি নেয়। আমরা যেসব অন্যায়-অপরাধ করি, সেগুলো যাজকের কাছে গিয়ে স্বীকার করি এবং ঈশ্বরের ক্ষমা লাভ করি।’অন্যদিকে বড়দিনকে ঘিরে রাজধানীর বিভিন্ন পাঁচ তারকা হোটেলগুলোও সাজানো হয়েছে। রঙিন আলোকসজ্জায় ‘ক্রিসমাস ট্রি’সাজানোর পাশাপাশি ব্যবহার করা হয়েছে রংবেরঙের আলোকসজ্জা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বড়দিন উপলক্ষে দেশের খ্রিষ্ট ধর্মাবলম্বীসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, যিশু খ্রিষ্ট মানুষের মধ্যে ভালোবাসা, সেবা, ক্ষমা, মমত্ববোধ, সহানুভূতি ও ন্যায় প্রতিষ্ঠাসহ শান্তিপূর্ণ অবস্থানের শিক্ষা দেন। জাগতিক সুখের পরিবর্তে তিনি ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পরমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন। জাতিতে জাতিতে সম্প্রীতি ও ঐক্য স্থাপনসহ অশান্ত বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় যিশু খ্রিষ্টের শিক্ষা ও আদর্শ খুবই প্রাসঙ্গিক বলে আমি মনে করি।

অপরদিকে পৃথক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টান সম্প্রদায়ের সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার’এ মন্ত্রে উজ্জীবিত হয়ে আমরা সবাই একসঙ্গে উৎসব পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। এ দিনে খ্রিষ্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিষ্ট জন্মগ্রহণ করেন। পৃথিবীতে ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করার মাধ্যমে শোষণমুক্ত সমাজ ব্যবস্থা প্রবর্তন ছিল যিশু খ্রিষ্টের অন্যতম ব্রত। মহামতি যিশু বিপন্ন ও অনাহারক্লিষ্ট মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। তার জীবনাচরণ ও দৃঢ় চারিত্রিক গুণাবলীর জন্য মানব ইতিহাসে তিনি অমর হয়ে আছেন।

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

৬৪ জেলায় একযোগে শুরু হচ্ছে অবসর সুবিধার অর্থ বিতরণ

দীর্ঘদিন ধরে আটকে থাকা অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা পরিশোধে উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ১৫ আগস্ট থেকে দেশের ৬৪ জেলায় একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অর্থ বিতরণ কার্যক্রম শুরু করার পরিকল্পনা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ কার্যক্রম বাস্তবায়নে সরকার দুই হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ দিচ্ছে। এই বরাদ্দের আওতায় অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে প্রধানমন্ত্রী, উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ব্যস্ত দিন

কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার মাতারবাড়িতে অবতরণ করে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী মাতারবাড়িতে অবস্থানকালে গভীর সমুদ্রবন্দর, কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রসহ কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী

শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনে টানাপোড়েনে ঢাকা-দিল্লি সম্পর্ক

শেখ হাসিনার দিল্লি সংবাদ সম্মেলনে টানাপোড়েনে ঢাকা-দিল্লি সম্পর্ক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাংবাদিকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের ঘটনায় ঢাকা-দিল্লি সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে ঘটনাটিকে দেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা এবং জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গুরুতর অপমান হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভারতের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের বিরুদ্ধে শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

শিক্ষার্থী, শিক্ষক কিংবা পেশাজীবীরা নিজ নিজ মতাদর্শ অনুসারে রাজনৈতিকভাবে সংগঠিত বা সচেতন থাকাকে অযৌক্তিক মনে করেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের এলডি হলে আয়োজিত চিকিৎসক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

আয়নাঘর পরিদর্শনে তারেক রহমানকে নির্যাতনের তথ্য সামনে এলো

ওয়ান-ইলেভেনের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের গোপন বন্দিশালা হিসেবে পরিচিত জেআইসি সেলে আটকে রেখে নির্যাতন করা হয়েছিল বলে দাবি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেছেন, এ বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। শনিবার ঢাকা সেনানিবাসে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের সদর দপ্তরের জয়েন্ট ইন্টারোগেশন সেন্টার বা জেআইসি সেলের কথিত গোপন বন্দিশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে