মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬৯ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২০

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০১৯, ১৭:৫

শেয়ার করুনঃ
শ্রীলঙ্কায় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ২০

শ্রীলঙ্কার পূর্বাঞ্চলে সন্দেহভাজন সশস্ত্র হামলাকারী দল এবং পুলিশ ও সেনাসদস্য নিয়ে গঠিত যৌথবাহিনীর মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ছয় শিশুসহ ১৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তাছাড়া নিরাপত্তা বাহিনীর গুলিতে চার বন্দুকধারী ও একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইস্টার সানডের দিনে আত্মঘাতী বোমা হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকে গত রাতে এই অভিযান পরিচালনা করে দেশটির পুলিশ ও সেনাবাহিনীর যৌথ কমান্ড। শনিবার সামরিক বাহিনীর মুখপাত্র ও সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গার্ডিয়ান। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকালোয়ার আমপারা শহরের সেইন্টামারুথু নামক স্থানে শুক্রবার সন্ধ্যা থেকে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ইসলামী চরমপন্থীদের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ইস্টার সানডের দিনে এখানেও আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে।

সামরিক বাহিনীর মুখপাত্র সুমিত আতাপাত্তু জানিয়েছেন একটি বাড়িতে অভিযান শুরু করলে বন্দুকধারীরা সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে। তিনি বলেন, ‘পাল্টা প্রতিরোধের অংশ হিসেবে চালানো গুলিতে দুজন বন্দুকধারী নিহত হয়।’ বন্দুক হামলায় পড়ে একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানান তিনি। পরে পুলিশ জানায় নিহতদের মধ্যে অভিযুক্ত চারজন আত্মঘাতী বোমা হামলাকারী নিহত হয়েছেন। ইস্টার সানডের সেই বোমা হামলার পর হামলাকারীদের খুঁজতেই সেনাবাহিনী ও দেশটির পুলিশ এই যৌথ অভিযান পরিচালনা করে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেশটির এক সামরিক মুখপাত্র বলেছেন, শ্রীলঙ্কার পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার আমপারা শহরে পুলিশের চালানো ওই অভিযানের সময় একটি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের পাশেই আরও একটি অভিযানে চালায় তারা। সেই অভিযানে বেশ কিছু বিস্ফোরক ও আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের ব্যবহার করা পোশাক উদ্ধার করা হয়েছে। এর আগে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সতর্ক করে বলেন, হামলার আশঙ্কা এখনো পুরোপুরি শেষ হয়ে যায়নি। গত রোববারের সেই ভয়াবহ হামলার পর দেশজুড়ে ১০ হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গতিবিধির ওপর নজর রাখা এবং ধর্মীয় স্থাপনায় নিরাপত্তার জন্যই অতিরিক্ত এই সেনা মোতায়েন করা হয়েছে। শ্রীলঙ্কা সরকার হামলার জন্য স্থানীয় ইসলামী চরমপন্থী দল ন্যাশনাল তাওহীদ জামায়াতকে দায়ী করলেও মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

আরও

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

গত রোববার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডে চলাকালে গির্জা ও বিলাসবহুল হোটেলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। রাজধানী শহর কলম্বো, অদূরের নেগম্বো ও পূর্বাঞ্চলীয় প্রদেশ বাত্তিকোলার সেই হামলায় আহত হয়ে অন্তত ৫০০ মানুষ চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর খুব দ্রুত নিহতের সংখ্যা বাড়ছিল। ঘটনার দুদিন পর নিহতের সংখ্যা এসে দাঁড়ায় ৩৫৯ জনে। কিন্তু গত বৃহস্পতিবার শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নিহতের সেই সংখ্যা প্রায় একশ কম বলে জানান। তার দেয়া হিসাব মতে, হামলায় মোট ২৫৩ জন নিহত হয়েছেন।

আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

বিজয়ের মাসে দেশ পাহারার ঘোষণা দিলেন সংসদ সদস্য ইশরাক

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনার দেশে ফেরার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

সোনার বাজারে নতুন ধাক্কা, ২২ ক্যারেট ভরি ১ লাখ ৯৯ হাজার

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

তিন বাহিনীর বিশেষ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী তারেক রহমান

জনপ্রিয় সংবাদ

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশ

রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ চৌদ্দটি দেশ

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের সংঘটিত নৃশংসতাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের প্রতি সমর্থন জানিয়েছে দেশগুলো। সোমবার (২৩ নভেম্বর) পররাষ্ট্রমন্ত্রীদের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ অবস্থান জানানো হয়। ফ্রান্স২৪-এর এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র,

চুক্তি না হলে আগামী বছর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

চুক্তি না হলে আগামী বছর ইরানে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

আলোচনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি সম্ভব না হলে আগামী বছর দেশটির বিরুদ্ধে আবারও সামরিক হামলা শুরু করার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (২৩ নভেম্বর) সম্প্রচারমাধ্যম ফক্স নিউজের বরাতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা চললেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। এ নিয়ে হতাশা প্রকাশ করে তিনি ইরানি

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে মুসলিম জনসংখ্যায় শীর্ষে উঠতে পারে পাকিস্তান

২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন সম্ভাবনার কথা জানানো হয়েছে। সংস্থাটির হিসাবে, পাকিস্তানে মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে বেড়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাতে পারে। মঙ্গলবার (১৭ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত বিশ্বের ২০১টি দেশ

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

আমার কারণে স্বর্ণের দাম কমেছে: মোদি

জরুরি প্রয়োজন ছাড়া এক বছরের জন্য স্বর্ণ না কেনার আহ্বানে ভারতের নাগরিকেরা সাড়া দিয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর মতে, মানুষ স্বর্ণ কেনা কমিয়ে দেওয়ায় মূল্যবান এই ধাতুর দামও কমেছে। এ কারণে অনেকেই তাঁকে জানিয়েছেন, তাঁর আহ্বানে তাঁদের অর্থ সাশ্রয় হয়েছে। শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে বক্তব্য দিতে গিয়ে

২০২৭ সালের রমজান শুরু হতে পারে আট ফেব্রুয়ারি থেকে

২০২৭ সালের রমজান শুরু হতে পারে আট ফেব্রুয়ারি থেকে

২০২৭ সালের পবিত্র রমজান, ঈদুল ফিতর ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বৈজ্ঞানিক গবেষণা সংস্থাগুলো। তাদের হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে চাঁদ দেখার ওপর। হিজরি বর্ষপঞ্জি চাঁদের হিসাব অনুসরণ করে। এ কারণে গ্রেগরীয় বর্ষপঞ্জিতে প্রতিবছর রমজান প্রায় ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই