রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

ভারতীয় ভেবে নিজেদের যুদ্ধবিমানের পাইলটকে পিটিয়ে খুন করলো পাকিস্তান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ মার্চ ২০১৯, ২৩:৩৩

শেয়ার করুনঃ
ভারতীয় ভেবে নিজেদের যুদ্ধবিমানের পাইলটকে পিটিয়ে খুন করলো পাকিস্তান

নিজের দেশে নিজেদের লোকের হাতেই গণপিটুনি খেয়ে মরতে হল পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানের চালককে। শাহাজউদ্দিন নামে পাক উইং কমান্ডারকে ভুলবশত ভারতীয় ভেবে বসেন পাক অধিকৃত কাশ্মীরের নৌসেরার সাধারণ মানুষ। এরপর কোনও কিছু বলার সুযোগ না দিয়েই শাহাজউদ্দিনকে বেধড়ক মারতে থাকেন তারা। যতক্ষণে ভুল ভাঙে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি শাহাজউদ্দিনকে। সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত মঙ্গলবার ভারতীয় বিমান বাহিনীর হামলার জবাবে বুধবার পাল্টা হামলা চালিয়েছিল পাকিস্তান। ভারতের আকাশসীমায় প্রবেশ করেও ভারতীয় বিমান বাহিনীর পাল্টা প্রত্যাঘাতের ফলে দেশে ফিরছিল পাক এফ-১৬ যুদ্ধবিমানগুলো। এরই একটি বিমানের ককপিটে ছিলেন শাহাজউদ্দিন। সেই সময় মিগ-২১ বাইসন-এ ওই পাক যুদ্ধবিমানকে ধাওয়া করেন ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান।

পাক অধিকৃত কাশ্মীরে শাহাজউদ্দিনের যুদ্ধবিমানটিকে ধ্বংস করে ফেলার পর পাল্টা গুলিতে ধ্বংস হয়ে যায় অভিনন্দনের মিগ যুদ্ধবিমানটিও। অভিনন্দনও ধরা পড়েন পাক সেনার হাতে। অন্যদিকে শাহাজউদ্দিনও প্যারাশুটে করে পাক অধিকৃত কাশ্মীরের নৌসেরার একটি গ্রামে নামেন। কিন্তু স্থানীয়রা তাকে ভারতীয় বলে মনে করে প্রচণ্ড মারমুখী হয়ে পড়েন। গণপিটুনিতে আহত হন শাহাজউদ্দিন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান তিনি। যদিও পাকিস্তান সরকার এই নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। অভিনন্দনের মতো শাহাজউদ্দিনও সেনা পরিবারের সন্তান। তার বাবা ওয়াসিমউদ্দিন পাক বিমানবাহিনীর এয়ার মার্শাল ছিলেন। তিনিও এফ-১৬ এবং মিরাজের মতো যুদ্ধবিমান চালিয়েছেন। কিন্তু এক সন্তান যখন শত্রু দেশের হাতে পড়েও নিজের দেশে ফিরতে পারলেন, সেখানে আরেক পরিবারের সন্তান নিজের দেশেই নিজেদের লোকের হাতে গণপিটুনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।‌ সূত্র ঃ কলকাতা ২৪

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার
আন্তর্জাতিক
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ইনিউজ ৭১/টি.টি. রাকিব

 

সর্বশেষ সংবাদ

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে শেষ লড়াই, আত্মবিশ্বাসী জর্ডান

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বাধীন পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ কখনো মেনে নেবো না: সংসদে শফিকুর

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকার পথেই কেন আসে মাদকের বড় চালান, প্রশ্ন গয়েশ্বরের

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

প্রধানমন্ত্রীর সফরে নতুন উচ্চতায় চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

সিরাজগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আটক, আহত পুলিশ সদস্য

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

ঘন ঘন ভূমিকম্পে আতঙ্কিত পাকিস্তান, নতুন কম্পনেও বাড়ছে উদ্বেগ

পাকিস্তানে একের পর এক ভূমিকম্পে জনমনে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। সর্বশেষ শনিবার ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প দেশটির বেলুচিস্তান অঞ্চলে আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কোহলু শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তরে এবং ভূ-পৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে। তবে সর্বশেষ এই কম্পনে এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে শুক্রবার (২৬ জুন) একই এলাকায় পরপর দুটি

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

ট্রাম্পের ছবি সংবলিত নতুন স্মারক পাসপোর্ট উন্মোচন

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নকশার একটি বিশেষ স্মারক পাসপোর্ট উন্মোচন করেছেন। শুক্রবার (২৬ জুন) ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পাসপোর্টটির নমুনা প্রকাশ করেন। সীমিত সংখ্যায় বাজারে ছাড়া হবে এই বিশেষ সংস্করণের পাসপোর্ট, যা সরকারিভাবে ‘প্যাট্রিয়ট পাসপোর্ট’ নামে পরিচিত। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পাসপোর্টের ছবি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, “যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট।” পাসপোর্টের ভেতরের

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

রোমে ছুরিকাঘাতে বাংলাদেশি পরিবারের তিনজন নিহত

ইতালির রাজধানী রোমে এক বাংলাদেশি পরিবারের ওপর ভয়াবহ হামলার ঘটনায় তিনজন নিহত এবং একজন গুরুতর আহত হওয়ার ঘটনা স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে। শুক্রবার রাত স্থানীয় সময় প্রায় ৯টার দিকে রোমের পশ্চিমাঞ্চলের পিনেতা সাচেত্তি সংলগ্ন ভিয়া মন্তিগ্লো এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পরিবারের প্রধান কামাল হোসেনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি বাংলাদেশের নোয়াখালী জেলার

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ৫৮৯

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী দুটি ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৮৯ জনে পৌঁছেছে। একই সঙ্গে আহত হয়েছেন প্রায় তিন হাজার মানুষ। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ সর্বশেষ সরকারি তথ্য প্রকাশ করে এ হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। শুক্রবার (২৬ জুন) প্রকাশিত সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে সরকারি হিসাবে মৃতের সংখ্যা ২৩৫ এবং আহতের সংখ্যা ৪ হাজার

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে পরিচালিত সামরিক অভিযানের ফলে ইসরায়েলের মোট অর্থনৈতিক ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে দেশটির একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে সরকারি ব্যয়, উৎপাদন ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সামগ্রিক প্রভাব তুলে ধরা হয়েছে। হিব্রু ভাষার সংবাদমাধ্যম ‘জমান ইসরায়েল’-এর প্রকাশিত প্রতিবেদনে ব্যাংক অব ইসরায়েলের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধের