রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের সংঘাত এবং রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বৃদ্ধির সম্ভাবনা বিবেচনায় নিয়ে ব্যবসায়ীরা লেনদেন করছেন।
বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, ধাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হুতিদের হামলায় সীমিত অগ্নিকাণ্ড ঘটে। সৌদি আরবে সংঘাত বাড়লে বিশ্ববাজারে তেল সরবরাহ ব্যাহত হয়ে দাম আরও বাড়তে পারে। তবে রাশিয়া থেকে ডিজেল সরবরাহ বাড়লে বাজারের চাপ কিছুটা কমতে পারে।