প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ৯:৪৫

ইয়েমেনের রাজধানী সানায় তেলকেন্দ্রে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের হামলার কয়েক ঘণ্টার ব্যবধানে সৌদি আরবের জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর স্থাপনায় হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। বুধবার (১৪ অক্টোবর) সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, ধাহরানে আরামকোর একটি ভবনে আগুন লাগলেও এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
