প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:২২

সংঘাত অবসানে ইরানের দেওয়া সাতটি শর্তের কিছু অংশ যুক্তরাষ্ট্র মেনে নিলেও ওয়াশিংটনের সামগ্রিক জবাবকে ‘অপর্যাপ্ত’ বলে বর্ণনা করেছে তেহরান। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নিরসনে সমঝোতার পথ এখনও অনিশ্চিত রয়ে গেছে। সোমবার (১২ অক্টোবর) গালফ নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মহসেন রেজাইয়ের বক্তব্যের বরাতে এ তথ্য জানানো হয়।
