প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ৯:৪৫

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে বিরোধী দলগুলোর পদযাত্রা ঘোষণাকে কেন্দ্র করে দিল্লিজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
