প্রকাশ: ২ অক্টোবর ২০২৬, ১১:১৬

ইসলামের অন্যতম পবিত্র নগরী মদিনায় মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী একটি গুরুত্বপূর্ণ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার অভিযোগ উঠেছে। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট এ হামলার জন্য ইয়েমেনের হুথি গোষ্ঠীকে দায়ী করেছে। তবে হুথিরা অভিযোগটি সরাসরি অস্বীকার করে একে মিথ্যা ও সাজানো দাবি করেছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার মদিনার প্রধান একটি বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হামলার ঘটনায় একটি ট্রান্সফরমার বিকল হয়। তবে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়। সৌদি জোটের দাবি, ড্রোনের ধ্বংসাবশেষ পরীক্ষা ও তদন্তের পর হামলায় হুথিদের সম্পৃক্ততা নিশ্চিত হয়েছে।
