বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:১

শেয়ার করুনঃ
দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

দীর্ঘ দুই দশকের বেশি সময়ের সামরিক উপস্থিতির পর ইরাক থেকে পুরোপুরি বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করতে মার্কিন নেতৃত্বাধীন অভিযান শুরুর পর দেশটিতে যে সামরিক উপস্থিতি তৈরি হয়েছিল, শেষ সেনা প্রত্যাহারের মধ্য দিয়ে তার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটেছে। মার্কিন সেনা চলে যাওয়াকে ইরাক সরকার সার্বভৌমত্ব প্রতিষ্ঠার নতুন অধ্যায় হিসেবে দেখলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির অনেকে।

মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ৩০ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তার আগেই শেষ সেনারা ইরাক ছেড়ে যান। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটিতে এখন মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর কোনো সেনা নেই। এ উপলক্ষে ইরাকজুড়ে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে এবং সরকার চার দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী আলী আল-জাইদি বলেছেন, বিদেশি সামরিক উপস্থিতির অবসানের মধ্য দিয়ে ইরাকের জন্য নতুন দিনের সূচনা হয়েছে এবং দেশের পুরো ভূখণ্ডের ওপর জাতীয় সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে।

২০২৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সময়ে ইরাক থেকে সেনা প্রত্যাহারের সমঝোতা হয়। সে সময় দেশটিতে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা ছিল। গত বছর তাদের বড় অংশ প্রত্যাহার করা হয়। পরে আধা স্বায়ত্তশাসিত কুর্দি এলাকায় কিছু সেনা অবস্থান করছিলেন।

আরও

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ

যুক্তরাষ্ট্র ইরান অচলাবস্থায় বিশ্ববাজারে তেলের দামে নতুন ঝাঁজ
ইরাকে মার্কিন সামরিক অভিযান শুরু হয়েছিল ২০০৩ সালে। সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করার পর ২০০৭ সালে মার্কিন সেনা সংখ্যা এক লাখ ৭০ হাজার ছাড়িয়ে যায়। ২০১১ সালে বড় অংশের সেনা প্রত্যাহার করা হলেও ২০১৪ সালে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে আবার মার্কিন বাহিনী ইরাকে ফিরে আসে। পরে ইরাকি বাহিনীকে প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য, নজরদারি ও অন্যান্য সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মার্কিন বিদায়ের ঘটনায় ইরাকিদের মধ্যে আনন্দের পাশাপাশি উদ্বেগও রয়েছে। ফালুজার আদিবাসী নেতা আবদুল রহমান আল-জোবাইর মনে করেন, ইরাক এখনো সম্পূর্ণভাবে নিজস্ব নিরাপত্তার দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত নয়। তাঁর মতে, পূর্ণ সার্বভৌমত্বের আকাঙ্ক্ষা থাকলেও বিদেশি বাহিনী চলে যাওয়ায় নিরাপত্তা শূন্যতা তৈরি হতে পারে।

যুক্তরাষ্ট্রমার্কিনসেনাসেনাপ্রত্যাহারইরাক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
সূত্র: রয়টার্স, আলজাজিরা

সর্বশেষ সংবাদ

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

তিন দফা কমার পর স্বর্ণের দাম আবার বাড়ল

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

কলেরার টিকার প্রথম ধাপে বাদ পড়ল সাড়ে ৮ লাখ মানুষ

ইরান যুদ্ধের বিজয় দাবি, মার্কিন ভোটারদের বার্তা আইআরজিসির

ইরান যুদ্ধের বিজয় দাবি, মার্কিন ভোটারদের বার্তা আইআরজিসির

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

দুই দশক পর ইরাক ছাড়ল মার্কিন সেনা, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

রাড্ডা থেকে স্টুডিও, হামলা-ভাঙচুরে বিব্রত সরকার

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরান যুদ্ধের বিজয় দাবি, মার্কিন ভোটারদের বার্তা আইআরজিসির

ইরান যুদ্ধের বিজয় দাবি, মার্কিন ভোটারদের বার্তা আইআরজিসির

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মার্কিন নাগরিকদের উদ্দেশে খোলা চিঠি দিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর প্রকাশিত ২৫ পৃষ্ঠার চিঠিতে মার্কিন ভোটারদের সচেতন হওয়ার এবং দুর্নীতিগ্রস্ত রাজনীতিকদের হাত থেকে দেশের নিয়ন্ত্রণ নিজেদের হাতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির সমালোচনা করেছে ইরানের এই সামরিক বাহিনী। চিঠিতে চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, ইরানের পারমাণবিক

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি করা নির্দিষ্ট বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে শুল্কছাড় দেওয়া হয়েছে। বিরল ও জটিল রোগের চিকিৎসায় ব্যবহৃত ওষুধসহ বিশেষ কিছু ওষুধ ও উপাদান শূন্য শতাংশ শুল্কের আওতায় আনার সুবিধা পেয়েছে বাংলাদেশসহ ২০টি দেশ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের তালিকা অনুযায়ী, বিরল রোগের ওষুধ, বন্ধ্যত্বের চিকিৎসার ওষুধ, কোষভিত্তিক থেরাপি, জিন থেরাপি,

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের বিদ্রোহী নিয়ন্ত্রিত কিয়াকতাও শহরের একটি জনবহুল বাজার এলাকায় জান্তা সরকারের বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন। সোমবার স্থানীয় সময় দুপুরে চালানো এ হামলায় বাজারের ক্রেতা, বিক্রেতা ও পথচারীরা হতাহত হন। আরাকান আর্মি ও স্থানীয় উদ্ধারকর্মীদের বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আরাকান আর্মির দাবি, দুপুর ১২টার দিকে একটি যুদ্ধবিমান থেকে স্থানীয়

খুব শিগগিরই জয়ী হবে যুক্তরাষ্ট্র, বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

খুব শিগগিরই জয়ী হবে যুক্তরাষ্ট্র, বললেন প্রেসিডেন্ট ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানে মার্কিন কর্মকর্তারা সোমবার মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই এই যুদ্ধে জয়ী হবে এবং সংঘাত দ্রুত শেষ হবে। মঙ্গলবার ডনের প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তাঁর বিবেচনায় যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়ী হতে যাচ্ছে। তিনি জানান,

টানা দ্বিতীয় কর্মদিবসে বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম

টানা দ্বিতীয় কর্মদিবসে বিশ্ববাজারে বাড়ল অপরিশোধিত তেলের দাম

বিশ্ববাজারে টানা দ্বিতীয় কর্মদিবসের মতো অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা অব্যাহত থাকায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুডের ফিউচার দর ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ দশমিক ৯১ ডলারে পৌঁছেছে। এর