প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলী মারা গেছেন। সোমবার সকালে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। তার মৃত্যুর খবর পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। মৃত্যুর তাৎক্ষণিক কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
