প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫

হরমুজ প্রণালি থেকে একটি মার্কিন চালকবিহীন পানির নিচের যান বা সাবমেরিন ড্রোন জব্দ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে, গোয়েন্দা তৎপরতা ও ইলেকট্রনিক যুদ্ধের সমন্বয়ে পরিচালিত একটি জটিল অভিযানের মাধ্যমে ড্রোনটি আটক করা হয়। তবে ইরানের এই দাবি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।
