প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

ইরান ও ইউক্রেনের যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে তৈরি হওয়া ডিজেলসংকট ২০২৭ সাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন শিল্পসংশ্লিষ্ট ব্যক্তি ও বাজার বিশ্লেষকেরা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য ও রাশিয়া থেকে ডিজেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটায় বাজারে জ্বালানির ঘাটতি তৈরি হয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশে ডিজেলের মজুদ ঐতিহাসিকভাবে নিচে নেমে যাওয়ায় সংকট আরও তীব্র হয়েছে।
