প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭

বিশ্বব্যাপী চলমান বিশৃঙ্খলা ও জ্বালানি সংকটের জন্য ইরানকে দায়ী করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র—এমন অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। রোববার (৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বর্তমান সংকটের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধই মূল কারণ।
