প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭

ছয় মাসের যুদ্ধ ইরানকে দুর্বল করার পরিবর্তে দীর্ঘমেয়াদি সংঘাত চালিয়ে যাওয়ার ব্যাপারে আরও আত্মবিশ্বাসী করেছে বলে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। শুক্রবার প্রকাশিত নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, তেহরান এখন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের লক্ষ্যবস্তুতে হামলা এবং যুদ্ধের চাপ সহ্য করার সক্ষমতা সম্পর্কে আগের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। কয়েক মাস ধরে সংঘাত চালিয়ে যাওয়ার প্রস্তুতিও রয়েছে দেশটির।


