প্রকাশ: ২ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২৩

পাকিস্তানের বেলুচিস্তানে কাস্টমস হাউসে সশস্ত্র হামলায় নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তাসহ পাঁচ সদস্য এবং কাস্টমস বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। একই সময়ে প্রদেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর পাল্টা অভিযানে সশস্ত্র গোষ্ঠীর ২১ সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর।
