প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১১:১

হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে যুক্তরাষ্ট্রের কাছে একাধিক কঠোর শর্ত দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাগের জোলঘাদর জানিয়েছেন, মার্কিন সামরিক তৎপরতা বন্ধ, নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ এবং অঞ্চল থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের মতো দাবিগুলো মেনে নিলেই হরমুজ প্রণালিতে পূর্ণাঙ্গ বাণিজ্যিক চলাচল স্বাভাবিক করার বিষয়টি বিবেচনা করবে তেহরান।
