প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ১২:২০

মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অপরিশোধিত তেলের দাম সপ্তাহজুড়ে ঊর্ধ্বমুখী রয়েছে। তবে শুক্রবার সকালের লেনদেনে দামে সামান্য পতন দেখা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ৬ সেন্ট বা ০ দশমিক ০৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৬ দশমিক ২৪ ডলারে নেমে এসেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড ফিউচারের দাম ৪ সেন্ট বা ০ দশমিক ০৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭২ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।
