প্রকাশ: ৫ জুলাই ২০২৬, ১২:১১

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর জেলার উপকূলীয় শহর জিওয়ানিতে অবস্থিত একটি সামরিক ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। সংগঠনটি দাবি করেছে, শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৩২ মিনিটে পানওয়ান কোস্ট গার্ড ক্যাম্পে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে এ হামলা চালানো হয়।
