প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১১:২৬

যুক্তরাষ্ট্রের ইরানের সিরিক শহর ও কেশম দ্বীপে হামলার পর মধ্যপ্রাচ্যের অন্তত আটটি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পাল্টা অভিযান চালানোর দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। স্থানীয় সময় শনিবার (২৭ জুন) দিবাগত রাত ২টা থেকে ৩টার মধ্যে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে বলে জানানো হয়েছে।
