প্রকাশ: ২৮ জুন ২০২৬, ১০:৫২

যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এর পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যুক্তরাষ্ট্র যদি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে, তাহলে ইরান রাষ্ট্রের অস্তিত্বই থাকবে না।
