সোমবার, ৩১ আগস্ট, ২০২৬১৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৬ জুন ২০২৬, ২০:২০

শেয়ার করুনঃ
টানা সামরিক অভিযানে ইসরায়েলের ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলার

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে পরিচালিত সামরিক অভিযানের ফলে ইসরায়েলের মোট অর্থনৈতিক ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে বলে দেশটির একটি গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে সরকারি ব্যয়, উৎপাদন ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার সামগ্রিক প্রভাব তুলে ধরা হয়েছে।

হিব্রু ভাষার সংবাদমাধ্যম ‘জমান ইসরায়েল’-এর প্রকাশিত প্রতিবেদনে ব্যাংক অব ইসরায়েলের তথ্যের বরাত দিয়ে বলা হয়েছে, যুদ্ধের কারণে সরকারের সরাসরি ব্যয় ১১৮ বিলিয়ন ডলারেরও বেশি হয়েছে।

এই ব্যয়ের মধ্যে প্রতিরক্ষা খাতে প্রায় ৭১ দশমিক ২ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়েছে ৯ দশমিক ৬ বিলিয়ন ডলার। বিভিন্ন বেসামরিক খাতে ব্যয় হয়েছে ১৬ দশমিক ৭ বিলিয়ন ডলার এবং সরকারি ঋণ বৃদ্ধির কারণে সুদ পরিশোধে ব্যয় হয়েছে আরও ৫ দশমিক ৫ বিলিয়ন ডলার।

আরও

ডলারের নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর বার্তা মোজতবা খামেনির

ডলারের নির্ভরতা কমিয়ে উৎপাদন বাড়ানোর বার্তা মোজতবা খামেনির
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে পাওয়া অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সামরিক সরঞ্জামের মূল্য প্রায় ২৬ বিলিয়ন ডলার।

যুদ্ধের প্রভাব শুধু সরকারি ব্যয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত ইসরায়েলের অর্থনীতিতে উৎপাদন ক্ষতির পরিমাণ প্রায় ৫১ দশমিক ৯ বিলিয়ন ডলার বলে ধারণা করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিশ্লেষণে বলা হয়েছে, ২০২৬ সালের পরিস্থিতিও বিবেচনায় নিলে উৎপাদন ক্ষতির পরিমাণ ৫৮ দশমিক ৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে। সরকারি ব্যয়, উৎপাদন ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার মূল্য একত্রে হিসাব করলে সংঘাতের মোট অর্থনৈতিক ব্যয় প্রায় ২০৫ বিলিয়ন ডলারে পৌঁছায়।

তবে প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে, এই হিসাবে ক্ষতিপূরণ না পাওয়া ব্যক্তিগত ক্ষতি কিংবা বেসরকারি খাতের সব ধরনের লোকসান অন্তর্ভুক্ত করা হয়নি।

ইসরায়েলসামরিকব্যয়মধ্যপ্রাচ্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নেপালে হিমবাহ ধসের বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নতুন বিপদের শঙ্কা

নেপালে হিমবাহ ধসের বন্যায় নিহত বেড়ে ৪৭৫, নতুন বিপদের শঙ্কা
প্রতিবেদন অনুযায়ী, সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় করের হার বৃদ্ধি পেয়েছে, জীবনযাত্রার ব্যয়ও বেড়েছে। এর সবচেয়ে বড় প্রভাব পড়েছে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে ইসরায়েলের অর্থনীতির ওপর চাপ আরও বাড়তে পারে এবং এর প্রভাব বহু বছর ধরে বহাল থাকবে।

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১৩ কোটি, প্রস্তুত কমিশন

স্থানীয় নির্বাচনে ভোটার প্রায় ১৩ কোটি, প্রস্তুত কমিশন

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

শিক্ষার্থী রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাল গ্রেফতার

শিক্ষার্থী রিপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী জামাল গ্রেফতার

শিশুর চিকিৎসা নিয়ে হাসপাতালে দুই আনসার সদস্যের হাতাহাতি

শিশুর চিকিৎসা নিয়ে হাসপাতালে দুই আনসার সদস্যের হাতাহাতি

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

পাঁচবিবিতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

এ সম্পর্কিত আরও পড়ুন

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর পাল্টা জবাব হিসেবে জর্ডানে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে বড় ধরনের সমন্বিত হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরান জানিয়েছে, কিং হুসেইন ও আজরাক বিমানঘাঁটি লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন বিমান ব্যবহার করা হয়েছে। হামলায় দুই ঘাঁটির ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করেছে দেশটি। তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ কর্তৃপক্ষ জানিয়েছে, এখনো ৪ হাজার ২০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে বিভিন্ন বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীও রয়েছে। বিদেশি নাগরিকদের মধ্যে ভারতীয়দের সংখ্যাই সবচেয়ে বেশি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিন জেলার অন্তত ১৯টি বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ৯টি পুরোপুরি ধ্বংস এবং সাতটি আংশিক ক্ষতিগ্রস্ত

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে গালিবাফের বিস্ফোরক অভিযোগ

ইরান যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে গালিবাফের বিস্ফোরক অভিযোগ

ইরানের ওপর ওয়াশিংটনের পরিচালিত যুদ্ধের প্রকৃত ব্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট মিথ্যা তথ্য দিচ্ছেন বলে অভিযোগ করেছেন ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শনিবার (২৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন কর্মকর্তার বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এর আগে স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দাবি করেন, ইরানের সঙ্গে সংঘাতের সময় একটি কৌশলগত জলপথ দিয়ে ১৩ কোটি ব্যারেল

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল-চীনে ভয়াবহ বন্যায় মৃত প্রায় সাতশ, নিখোঁজ তিন হাজার

নেপাল ও চীনে ভয়াবহ বন্যা ও আকস্মিক দুর্যোগে মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নেপালে ৬৭৫ জন এবং চীনে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। দুই দেশে এখনও প্রায় ৩ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের শত শত বিদেশি নাগরিক রয়েছেন। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, নেপালে ধ্বংসস্তূপ ও পানির নিচে থাকা মরদেহ উদ্ধারে হিমশিম খাচ্ছে

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ পেল যুক্তরাষ্ট্র

বিশ্বের সবচেয়ে বড় প্রমাণিত তেলের মজুতসমৃদ্ধ দেশ ভেনেজুয়েলার অন্তত ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ সমঝোতার কথা নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, ঐতিহাসিক এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্রের তেলের মজুত দ্বিগুণেরও বেশি বাড়বে। এতে দেশের জ্বালানি সরবরাহ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জন্য জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে দাবি