প্রকাশ: ২০ জুন ২০২৬, ১২:৩৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজের জন্য বড় ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সরকার জানিয়েছে, আগামী ৬০ দিনের জন্য এই কৌশলগত নৌপথ ব্যবহারকারী সব জাহাজ থেকে কোনো ধরনের ফি আদায় করা হবে না। একই সঙ্গে প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে পাতা মাইন অপসারণের কাজও শুরু করা হচ্ছে।
