প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১১:৮

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত সাম্প্রতিক সমঝোতা চুক্তি ইসরায়েল কোনোভাবেই মানবে না এবং তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল। মঙ্গলবার (১৬ জুন) ইসরায়েলের নীতি-নির্ধারণী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেটের প্রভাবশালী এই সদস্যের দেওয়া সাক্ষাৎকারের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এ তথ্য প্রকাশ করে।
