প্রকাশ: ২৯ মে ২০২৬, ২২:৪৭

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির জোরালো আশাবাদে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারগুলোতেও ইতিবাচক প্রভাব পড়েছে, যা বৈশ্বিক অর্থনীতির জন্য স্বস্তির বার্তা হিসেবে দেখা হচ্ছে।
