প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:৪৬

ইরানকে ঘিরে যুদ্ধবিরতি ও শান্তি আলোচনা অনিশ্চয়তায় পড়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও তেলের দাম বেড়েছে। রোববার (১০ মে) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ১৪ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ৪৭ ডলারে পৌঁছেছে। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ২৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৯৮ দশমিক ৫১ ডলারে।
