প্রকাশ: ২ মে ২০২৬, ১১:৪০

পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি আলোচনা এখন টেলিফোন কূটনীতির মাধ্যমে এগিয়ে চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, একটি অসম্পূর্ণ চুক্তির জন্য ইসলামাবাদ পর্যন্ত দীর্ঘ সফরের প্রয়োজন নেই।
