প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ৯:১১

ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের জলসীমায় নিজেদের সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা US Central Command (সেন্টকম) জানিয়েছে, তাদের শক্তিশালী রণতরি USS George H.W. Bush ইতোমধ্যে দায়িত্বপ্রাপ্ত এলাকায় প্রবেশ করেছে এবং বর্তমানে ভারত মহাসাগরে অবস্থান করছে।
