প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬, ২০:৫

যুক্তরাষ্ট্রের সাবেক সেনা সদস্যরা ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো যুদ্ধ চান না—এমন দাবিকে সামনে রেখে ওয়াশিংটন ডিসিতে মার্কিন কংগ্রেস ভবনে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা স্থায়ীভাবে ইরান যুদ্ধ বন্ধের দাবি জানান এবং কংগ্রেসকে যুদ্ধ প্রতিরোধে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
