প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৬:১৪

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ প্রবেশমুখ হরমুজ প্রণালিতে মার্কিন নৌবাহিনীর দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার প্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Press TV সোমবার প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটিকে ‘প্রচারমূলক সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে জানায়, শেষ পর্যন্ত মার্কিন জাহাজগুলো পিছু হটতে বাধ্য হয়।
