প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১২:১৩

পাকিস্তানে অনুষ্ঠিত শান্তি আলোচনা স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার পর ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলার বিষয়টি বিবেচনায় নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে অবরোধ ঘোষণার পাশাপাশি সামরিক হামলার সম্ভাবনাও আলোচনায় রয়েছে।
