প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১১:১০

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করে ইরানের বিরুদ্ধে নৌ-অবরোধ কার্যকরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার (১২ এপ্রিল) রাতে মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, আন্তর্জাতিক বাজারে ইরানের তেল বিক্রি সম্পূর্ণভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও কয়েকটি দেশ সক্রিয়ভাবে কাজ করছে।
