প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১৩:৩৯

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুদ্ধে সরাসরি সম্পৃক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেলপথ হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের সম্ভাব্য সামরিক অভিযানে সহায়তার পরিকল্পনা করছে দেশটি।
