প্রকাশ: ১ এপ্রিল ২০২৬, ১২:৩১

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা শহরে আকাশপথে আসা একটি ড্রোন মাঝ আকাশে ধ্বংস করার পর তার ধ্বংসাবশেষ বা শ্র্যাপনেলের আঘাতে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) সকালে আল রিফা এলাকার একটি খামারে এ মর্মান্তিক ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াম (ডব্লিউএএম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছে।
