
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৪৭

দেশের যেসব ছোট ছোট এলাকায় হাম-রুবেলার টিকা থেকে কিছু শিশু বাদ পড়েছে, সেসব এলাকায় বিশেষভাবে টিকাদান কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মজুত থাকা ১৬ লাখ টিকা ব্যবহার করা হবে। পাশাপাশি হামে আক্রান্ত রোগীদের চিকিৎসা আরও কার্যকর করতে চিকিৎসা নির্দেশিকা ব্যাপকভাবে প্রচার এবং চিকিৎসকদের প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
