সোমবার, ২০ এপ্রিল, ২০২৬৮ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ, ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৬

শেয়ার করুনঃ
ডেঙ্গুর ভয়ঙ্কর রূপ, ২৪ ঘণ্টায় ১২ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর পরিস্থিতি আবারও উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭৪০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রবিবার (২১ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত এই তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন আক্রান্তদের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৭ জন। এছাড়া বরিশাল বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৪৭ জন, চট্টগ্রামে ৭৭ জন, রাজশাহীতে ২৮ জন, ময়মনসিংহে ২২ জন, খুলনায় ৫২ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।

আরও

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা
মারা যাওয়া ১২ জনের মধ্যে ছয়জন নারী ও ছয়জন পুরুষ। তাদের মধ্যে বরিশাল বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৩ জন, ঢাকা উত্তর সিটিতে ২ জন এবং ময়মনসিংহে ১ জন ছিলেন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
চলতি বছরের হিসাব অনুযায়ী, ২১ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে। একই সময়ে মোট আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ৮৩১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। মশার প্রজনন ক্ষেত্র ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাই এ মুহূর্তে সবচেয়ে জরুরি।

ডেঙ্গুপরিস্থিতি১২ জনের মৃত্যু
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

এ সম্পর্কিত আরও পড়ুন

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

হাম প্রতিরোধে দেশজুড়ে টিকাদান শুরু

দেশে দিন দিন বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা, যা জনস্বাস্থ্যের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নিয়েছে সরকার। এই প্রেক্ষাপটে সোমবার থেকে সারা দেশে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি। স্বাস্থ্য বিভাগ আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। এর আগে গত ৫ এপ্রিল দেশের ১৮ জেলার ৩০টি উপজেলাকে উচ্চ

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

উদ্বেগজনক রূপ নিচ্ছে দেশের হাম পরিস্থিতি, ২৪ ঘন্টায় মৃত্যু ১০

দেশে হাম পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১,২৪৮ জন, এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় জন সন্দেহজনক হামে মারা

হামের হঠাৎ প্রাদুর্ভাব ‘বজ্রপাতের মতো: স্বাস্থ্যমন্ত্রী

হামের হঠাৎ প্রাদুর্ভাব ‘বজ্রপাতের মতো: স্বাস্থ্যমন্ত্রী

দেশে হঠাৎ করে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়াকে বজ্রপাতের সঙ্গে তুলনা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, এই পরিস্থিতির জন্য সরকারের পূর্ব কোনো প্রস্তুতি ছিল না। তবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২ এপ্রিল) স্বাস্থ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্য সংকটের কথা স্বীকার করেন। এর আগে বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কক্ষ সংকট, ব্যাহত চিকিৎসা সেবা

পিরোজপুরের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র কক্ষ সংকটের কারণে ব্যাহত হচ্ছে সাধারণ চিকিৎসাসেবা। পর্যাপ্ত কক্ষ না থাকায় বহির্বিভাগে একই কক্ষে বসে গাদাগাদি করে রোগী দেখছেন দুইজন চিকিৎসক। এতে রোগীদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করা কঠিন হয়ে পড়ছে এবং অনেক ক্ষেত্রে মানসম্মত চিকিৎসাসেবা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। শনিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে সরেজমিনে হাসপাতাল ঘুরে দেখা যায়, বহির্বিভাগের একটি ছোট কক্ষে পাশাপাশি

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

ঝিনাইদহের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের গবেষণাভিত্তিক চিকিৎসা সাফল্যের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পরিসরে। একটি আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে প্রকাশিত মোট সাতটি কেস হিস্ট্রির মধ্যে পাঁচটি কেস হিস্ট্রি স্থান পেয়েছে ঝিনাইদহের চিকিৎসক নজরুল ইসলামের চিকিৎসাধীন রোগীদের। এ অর্জনের ফলে উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে। “এ নিউজ ভয়েজ ইউথ রিয়েল হোমিওপ্যাথি” নামের এই জার্নালটি সম্পাদনা করেছেন ভারতের খ্যাতনামা হোমিওপ্যাথিক চিকিৎসক

সর্বশেষ সংবাদ

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থী চূড়ান্ত

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

আদালত হয়রানির নয়, ন্যায়বিচারের নিরাপদ স্থান: প্রধানমন্ত্রী

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সফর প্রটোকলে নতুন নির্দেশনা জারি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: বাস ভাড়া পুনর্নির্ধারণে সিদ্ধান্ত আজ

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা

বগুড়ায় ই-বেইল বন্ড উদ্বোধন, বিচারব্যবস্থায় ডিজিটাল যুগের সূচনা