বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬২১ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

টিউলিপ সিদ্দিক ও পরিবারের বিরুদ্ধে অর্থপাচার: ১২ দেশে তদন্ত চলছে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৫

শেয়ার করুনঃ
টিউলিপ সিদ্দিক ও পরিবারের বিরুদ্ধে অর্থপাচার: ১২ দেশে তদন্ত চলছে

যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিক ও তার পরিবারের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগে অন্তত ১২টি দেশে তদন্ত চলছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সূত্রে প্রকাশিত ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ এবং বিদেশে সম্পত্তি কেনার অভিযোগ তদন্ত করছে দুদক। শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক ২০১৫ সাল থেকে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

দুদকের মুখপাত্র দ্য টাইমসকে জানান, প্রাথমিক তদন্তে দেখা গেছে, শুধু যুক্তরাজ্য নয়, অন্যান্য দেশেও অর্থ পাচার করা হয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে পারস্পরিক আইনি সহায়তা চেয়ে তথ্য ও প্রমাণ সংগ্রহের জন্য অনুরোধ পাঠানো হয়েছে। শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে ১০ থেকে ১২টি দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে। তবে টিউলিপ সিদ্দিকের বিষয়ে কতগুলো দেশের কাছে তথ্য চাওয়া হয়েছে, তা স্পষ্ট নয়। মুখপাত্র আরও জানান, বিদেশে পাচার করা অর্থ উদ্ধারে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য দেশের সহায়তার আশ্বাস পাওয়া গেছে। 

আরও

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

হাকিমপুরে প্রমীলা ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) কর্মকর্তারা জানুয়ারির শেষ দিকে ঢাকায় এসে দুদকের তদন্তে সহায়তা করেছেন। টিউলিপ সিদ্দিক লেবার পার্টির নেতা স্যার কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ বন্ধু। তার নাম দুদকের তিনটি তদন্তে এসেছে। একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে লাভবান হওয়া, পরিবারের সদস্যদের জন্য জমি বরাদ্দে প্রভাবিত করা এবং অর্থপাচারের অভিযোগে তদন্ত চলছে। টিউলিপ সবসময় এই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার একজন মুখপাত্র বলেন, এই অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই এবং টিউলিপ সিদ্দিকের সাথে কেউ যোগাযোগ করেনি। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

টিউলিপ সিদ্দিক
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জানুয়ারিতে আনুষ্ঠানিক তদন্ত শুরুর পর টিউলিপের পরিবারের বাংলাদেশের রাজনীতির সাথে যোগসূত্রের কারণে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি তৈরি হয়। এরপরেই তাকে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য করা হয়। প্রথমে টিউলিপ দাবি করেছিলেন, লন্ডনের কিংস ক্রসে অবস্থিত সাড়ে ছয় লাখ পাউন্ড মূল্যের একটি ফ্ল্যাট তার বাবা-মা তাকে উপহার দিয়েছেন। তবে পরে জানা যায়, ফ্ল্যাটটি কিনেছেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ ডেভেলপার আবদুল মোতালিফ। 

আরও

সাফজয়ী সুমাইয়াকে মৃত্যু ও ধর্ষণের হুমকি !

সাফজয়ী সুমাইয়াকে মৃত্যু ও ধর্ষণের হুমকি !

ডিসেম্বরে বাংলাদেশি কর্তৃপক্ষ টিউলিপ সিদ্দিকের নাম উল্লেখ করে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। দুদক ১২০ দিনের মধ্যে তদন্ত শেষ করার লক্ষ্য নির্ধারণ করলেও প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে। দুদকের মুখপাত্র জানিয়েছেন, তদন্ত শেষ হলে বাংলাদেশ সরকার সিদ্দিককে দেশে প্রত্যর্পণের জন্য পদক্ষেপ নিতে পারে। এই তদন্তের মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে সরকারের তৎপরতা জোরদার হয়েছে।

সর্বশেষ সংবাদ

জুলাই শহীদদের মর্যাদা দিতে হলে দেশকে পুনর্গঠন করতে হবে: তারেক রহমান

জুলাই শহীদদের মর্যাদা দিতে হলে দেশকে পুনর্গঠন করতে হবে: তারেক রহমান

বেতন বাড়লেও এমপিও শিক্ষকরা পাবেন সীমিত সুবিধা

বেতন বাড়লেও এমপিও শিক্ষকরা পাবেন সীমিত সুবিধা

জামায়াত আমিরের এক্স হ্যাক অভিযোগে বঙ্গভবনের প্রোগ্রামার আটক

জামায়াত আমিরের এক্স হ্যাক অভিযোগে বঙ্গভবনের প্রোগ্রামার আটক

আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস

আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস

কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের কার্যক্রম শুরু

কোরআন তেলাওয়াতের মাধ্যমে বরিশালে তারেক রহমানের সমাবেশের কার্যক্রম শুরু

জনপ্রিয় সংবাদ

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

নিউমুরিং টার্মিনাল নিয়ে রুল খারিজ হাইকোর্টে

এ সম্পর্কিত আরও পড়ুন

আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস

আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা ইরানি ড্রোন ধ্বংস

আরব সাগরে অবস্থানরত যুক্তরাষ্ট্রের বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করার দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকোম)। সেন্টকোমের মুখপাত্র ও মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স রয়টার্সকে বলেন, “ইউএসএস আব্রাহাম লিঙ্কনে অবস্থানরত একটি এফ-৩৫সি যুদ্ধবিমান একটি ইরানি ড্রোনকে ভূপাতিত করেছে। ড্রোনটি যুদ্ধজাহাজটির দিকে

ফের আলোচনায় বসছে তেহরান ও ওয়াশিংটন

ফের আলোচনায় বসছে তেহরান ও ওয়াশিংটন

দীর্ঘদিনের বিরোধের পর আবারও পারমাণবিক আলোচনা শুরু করতে যাচ্ছে ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের সরকারি কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। মধ্যপ্রাচ্যের আরব অঞ্চলের এক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে। একজন আঞ্চলিক কূটনীতিক জানান, এই আলোচনায় সৌদি আরব ও মিশরের মতো গুরুত্বপূর্ণ আঞ্চলিক শক্তিগুলোর প্রতিনিধিরাও অংশ

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী

বেলুচিস্তানে ৪০ ঘণ্টার অভিযানে নিহত ১৪৫ বিচ্ছিন্নতাবাদী

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে টানা ৪০ ঘণ্টার বিশেষ অভিযানে ১৪৫ জন বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজধানী কোয়েটাসহ একাধিক জেলায় পরিচালিত এই অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, পুলিশ ও আধাসামরিক বাহিনী। পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বেলুচিস্তানের মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে গত ২৯ জানুয়ারি বেলুচিস্তানের কোয়েটা, গাওদার, মাসতাং ও নোশকি জেলায় একযোগে বন্দুক

যুক্তরাষ্ট্রের হুমকিতে কঠোর বার্তা তেহরানের

যুক্তরাষ্ট্রের হুমকিতে কঠোর বার্তা তেহরানের

ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা ক্রমেই বাড়ছে। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তা শুধু দ্বিপক্ষীয় সংঘাতে সীমাবদ্ধ থাকবে না; বরং পুরো অঞ্চলজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে। ইরানের আশপাশে মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধির মধ্যেই এই হুঁশিয়ারি আসে। রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বক্তব্যে খামেনি বলেন, যুক্তরাষ্ট্রের রণতরী ও সামরিক উপস্থিতি

পাকিস্তানে একযোগে হামলা, নিহত ৩৩ জন

পাকিস্তানে একযোগে হামলা, নিহত ৩৩ জন

পাকিস্তানের বিভিন্ন জেলায় শনিবার (৩১ জানুয়ারি) একযোগে চালানো সন্ত্রাসী হামলায় দেশটির অন্তত ১৮ জন বেসামরিক নাগরিক এবং নিরাপত্তা বাহিনীর ১৫ জন সদস্য নিহত হয়েছেন। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছে। হামলার পরপরই বিশেষ করে বেলুচিস্তান প্রদেশজুড়ে ব্যাপক সামরিক অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। জিও নিউজের বরাতে জানা যায়, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ভারত-সমর্থিত সন্ত্রাসীরা ৩১