বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাজনদুর্ভোগবাংলাদেশ

বরিশালে কলেজের প্রবেশ পথে ময়লার ভাগাড়, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ০:৪২

শেয়ার করুনঃ
বরিশালে কলেজের প্রবেশ পথে ময়লার ভাগাড়, স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীরা

বরিশালে ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে কলেজের প্রবেশ পথ। এতে একদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে অপরদিকে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে ফেলছে শিক্ষার্থীদের। দীর্ঘদিন এ অবস্থা চলতে থাকায় শিক্ষার্থী অভিভাবকসহ স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের দাবী দ্রুততম সময়ের মধ্যে ময়লা ফেলার স্থান পরিবর্তন করে কলেজের পরিবেশ রক্ষা করা হোক। ঘটনাটি নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পেছনের গেটটিতে। এদিকে কলেজ কর্তৃপক্ষ বলছে বিষয়টি সিটি কর্পোরেশনের মেয়রসহ সংশ্লিষ্ট দফতরকে চিঠি দিয়ে প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি। আগামী কয়েকদিনের মধ্যে কলেজের উদ্যোগে ময়লা অপসারণ করা হবে।

সরেজমিনে বরিশাল নগরীর চৌমাথা সংলগ্ন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পিছনের গেটে গিয়ে দেখা গেছে, কলেজের প্রবেশমুখে ময়লার স্তুপে পরিনত হয়েছে। কেউবা সেখানে দাড়িয়ে মূত্র ত্যাগ করছে। এছাড়া ময়লা নিয়ে পশু-পাখি টানা-টানি করছে এবং ময়লা পেরিয়েই শিক্ষার্থীরা কলেজে প্রবেশ করছে। পরিবেশ দূষনের ফলে শিক্ষার্থীদের ভোগান্তিও বাড়ছে। নির্বিঘেœ যাতায়াতের সমস্যা হচ্ছে শিক্ষক, শিক্ষার্থীসহ পথচারীদের। 

আরও

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

রমজান মাসে স্কুল বন্ধ রাখার হাইকোর্ট আদেশ স্থগিত

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কলেজে প্রবেশের গেটের সামনেই স্থানীয় বাসিন্দা ও ছোটবড় চায়ের দোকান ও রেস্তোরার ময়লা ফেলছে। এছাড়া কলেজ গেটের সামনে ময়লা আবর্জনার স্তুপ হওয়ায় বেশিরভাগ সময়ই গেটটি ব্যবহার অনুপযোগী হওয়ায় তা বন্ধ রাখে কলেজ কর্তৃপক্ষ। এদিকে গেটের সামনে ডাস্টবিন থাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে। ফলে যে কোন সময় এ বিষয়টি শিক্ষার্থীদের আন্দোলনে রূপ নিতে পারে। আর এবিষয়ে কলেজ কর্তৃপক্ষও মনে করছে দ্রুত সময়ের মধ্যেই ময়লা ডাস্টবিনটি অন্যত্র সরিয়ে নেয়া হোক। ফয়সাল, রাকিব, রিফাত নামের একাধিক শিক্ষার্থী জানান, খেলার মাঠ সংলগ্ন ময়লার স্তুপ অনেক বছর যাবত এভাবেই পরে আছে, এর প্রভাবে খেলাধুলায় বিঘœ ঘটছে। তারা  আরও জানান, ময়লার স্তুপের কারণে গেটটি বন্ধ থাকায় রাতের আধারে এখানে মাদকের আড্ডা বসে। এদিকে হাতেম আলী কলেজের এক প্রভাষক জানিয়েছেন, কলেজ কতৃপক্ষ গেটের সামনে ময়লা-আবর্জনা এবং প্রসাব না করার জন্য সাইনবোর্ড টানিয়ে দিয়েছেন। কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছে না। শিক্ষাঙ্গন যদি পরিস্কার না রাখা যায় তাহলে শিক্ষার্থীরা কি শিখবে এমন প্রশ্ন  রেখে তিনি এ বিষয়ে সিটি কর্পোরেশনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ময়লার ভাগাড়স্বাস্থ্য ঝুঁকি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোস্তফা কামাল ভোরের কাগজকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠান পরিবত্র স্থান। এটা পরিস্কার পরিচ্ছন্ন রাখা সকলের কর্তব্য। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় হঠাৎ করেই সেখানে ময়লা ফেলার ডাস্টবিন করা হয়। তবে কলেজ খোলার পর বিষয়টি নজরে আসায় এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য স্থানীয় কাউন্সিলর, বিসিসি’র সংশ্লিষ্ট বিভাগসহ মেয়রকে লিখিত এবং মৌখিকভাবে অবহিত করা হয়েছে। তবে কি কারণে এখনো ময়লার ফেলার স্থানটি সরানো হয়নি তা তিনি বলতে পারেননি। যাতে করে আগামীকে কেউ কলেজের প্রবেশমুখে ময়লা ফেলতে না পারে এজন্য আগামী ১ জানুয়ারী থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ওই গেটটি খোলার রাখার সিদ্ধান্ত নিয়েছেন। 

আরও

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

বরিশাল সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈয়েদ আহম্মেদ মান্না ভোরের কাগজকে জানান, সিএন্ডবি সড়কের ওই স্থানে (কলেজ গেট সংলগ্ন) সিটি কর্পোরেশণের একটি স্থায়ী ডাস্টবিন রয়েছে। কিন্তু সাধারণ মানুষ ময়লা আবর্জনা ডাস্টবিনে না ফেলে অসচেতনতার কারণে বাহিরে ফেলছে তাই দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে খুব শীঘ্রই কলেজ সংলগ্ন ওই ডাস্টবিনটি অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা বিসিসি’র রয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় মানুষ যেন নির্ধারিত স্থানে ময়লা ফেলে এজন্য তাদেরকে সতর্ক করা হবে এবং কেউ নিয়ম উপেক্ষা করলে তাদের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ সংবাদ

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

এ সম্পর্কিত আরও পড়ুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষে ভর্তির লড়াই আজ শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হচ্ছে। দেশের বিভাগীয় ও জেলা শহরের নির্বাচিত ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী। সারাদেশের মোট ৮৮০টি কলেজে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীরা প্রতিযোগিতায়

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হলো ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময়সূচি

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে শিক্ষা বোর্ড। বুধবার (২২ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে এই রুটিন প্রকাশ করা হয়। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২ জুলাই সকাল ১০টায় আবশ্যিক বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এবারের এইচএসসি পরীক্ষা শুরু হবে। ধারাবাহিক লিখিত পরীক্ষা শেষে ৮ আগস্ট ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র পরীক্ষার

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

এসএসসি পরীক্ষায় ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা, কার্যকর যেদিন থেকে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় শৃঙ্খলা, স্বচ্ছতা ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে আবারও ‘নীরব বহিষ্কার’ বা সাইলেন্ট এক্সপেল ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষা পরিচালনা সংক্রান্ত নীতিমালায় এ নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে। নীতিমালা অনুযায়ী, পরীক্ষার্থীকে হাতেনাতে নকল করতে ধরা না হলেও পরীক্ষার হলে নিয়ম ভঙ্গ করলে তাকে নীরবে বহিষ্কার করা যাবে। কথা বলা, ঘাড় ঘোরানো, অন্যের খাতা

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

১৬ বছর পর শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা, শিক্ষাঙ্গন উৎসবমুখর

দীর্ঘ ১৬ বছর পর আজ বুধবার (১৫ এপ্রিল) সারাদেশে একযোগে শুরু হয়েছে স্থগিত থাকা ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা চলে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত। বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর আগে গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আয়োজিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় পরীক্ষার সূচি অনুমোদন দেওয়া হয়। পরে অধিদপ্তর

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

সিলেবাস শেষ করতে বাতিল হলো প্রাথমিক বিদ্যালয়ের শনিবারের ছুটি

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির কারণে সৃষ্ট শিখন ঘাটতি কাটিয়ে উঠতে সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সাপ্তাহিক ছুটির দিন শনিবারেও শ্রেণি কার্যক্রম চালু করা হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই বিশেষ উদ্যোগের আওতায় নিয়মিত পাঠদান পরিচালিত হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক অফিস আদেশ অনুযায়ী, শিক্ষার্থীদের বার্ষিক পাঠপরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ে পাঠসূচি শেষ করতে টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার নির্দেশ