বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬৯ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতি

সঙ্কটে বাড়ছে ডলারের দাম

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০১৯, ১৯:৩১

শেয়ার করুনঃ
সঙ্কটে বাড়ছে ডলারের দাম

দেশের বাজারে মার্কিন ডলারের সঙ্কট তীব্র হয়েছে। ফলে বেড়েই চলেছে ডলারের দাম। এদিকে দুর্বল হচ্ছে টাকার মান। কেন্দ্রীয় ব্যাংক এখন বাণিজ্যিক ব্যাংকের কাছে ৮৪ টাকা ২৫ পয়সা দরে ডলার বিক্রি করছে, যা এক বছর আগের তুলনায় ১ টাকা ২৯ পয়সা বেশি। তবে সাধারণ মানুষ, যারা ভ্রমণ করতে বিদেশে যাচ্ছেন, তাদের ৮৬ টাকা দরের উপরে কিনতে হচ্ছে ডলার। সংশ্লিষ্টরা জানান, আমদানি-রফতানির ভারসাম্য না থাকা, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ, অর্থ পাচারসহ নানা কারণে ডলারের বাজারে এ সঙ্কট সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে রফতানি বাণিজ্য ও প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠানোর বিষয়ে কিছুটা উৎসাহিত হলেও, বেড়ে যাচ্ছে পণ্য আমদানির ব্যয়। যার ফলে খাদ্যশস্য, ভোগ্যপণ্য, জ্বালানি তেল, শিল্পের কাঁচামালসহ সব আমদানি পণ্যের ব্যয় বাড়বে। এতে নেতিবাচক প্রভাব পড়বে মূল্যস্ফীতিতে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, চলতি বছরে কয়েক দফা ডলারের দাম বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বছর শুরুর দিন আন্তব্যাংক রেটে ডলারের দাম ছিল ৮৩ টাকা ৯০ পয়সা। দুই দিন পর ৩ জানুয়ারি ডলারের দাম ৫ পয়সা এবং ১১ ফেব্রুয়ারি ১০ পয়সা দাম বাড়ায় আর ১৪ ফেব্রুয়ারি ৭ পয়সা বাড়িয়ে ডলারের দাম ৮৪ টাকা ১২ পয়সা নির্ধারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এরপর চলতি মাসে তিন দফা দাম বাড়ানোর ফলে এখন আন্তব্যাংক রেটে ডলারের দাম দাড়িয়েছে ৮৪ টাকা ২৫ পয়সা। যা এ যাবৎকালের সর্বোচ্চ দর।

বাজারের বাস্তবতা অবশ্য ভিন্ন। বেশ কিছু ব্যাংক ডলার সঙ্কটের কারণে পণ্য আমদানির ঋণপত্র খোলার ক্ষেত্রে সতর্ক অবস্থান নিয়েছে। কিছু ব্যাংক বাংলাদেশ ব্যাংকের হারের চেয়ে বাড়তি মূল্য আদায় করছে ব্যবসায়ীদের কাছ থেকে। আর সাধারণ মানুষ, যারা ভ্রমণ করতে বিদেশে যাচ্ছেন, তাদের ডলার কিনতে হচ্ছে ৮৬ টাকার উপরে। ডলারের দাম বাড়ার প্রসঙ্গে অর্থনীতিবিদ ড. এ বি মির্জা আজিজুল ইসলাম বলেন, ডলারের দাম বাড়ার প্রধান কারণ বাণিজ্য ঘাটতি। যে হারে আমদানি হচ্ছে সেই হারে রফতানি আয় হয়নি। বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের চলতি হিসাবে ঋণাত্মক হয়ে গেছে। আর এটি পূরণ করতে গিয়ে বাড়তি চাপে ডলারের দাম বেড়েছে।

আরও

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক
তিনি বলেন, ডলারের দাম বাড়লে দেশের রফতানিকারকরা কিছুটা লাভবান হলেও আমদানি ব্যয় বেড়ে যায়। আর আমদানি ব্যয় বাড়লে তার প্রভাব পরে স্থানীয় বাজারের পণ্যমূল্যে। যার কারণে মূল্যস্ফীতি বাড়ে। যার প্রভাব পরে জীবনযাত্রার ব্যয়ে; কষ্ট করে সাধারণ মানুষ। ডলারের দামের চাপ কমাতে কেন্দ্রীয় ব্যাংকে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়ে অর্থনীতিবিদ মির্জা আজিজুল বলেন, বাজারে ডলার বিক্রি করে চাপ সামাল দেয়ার চেষ্টা করছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু তাদের অন্য দিকগুলো নিয়ে চিন্তা করতে হবে। বাণিজ্য ঘাটতি কমাতে রফতানি বাড়াতে হবে। কীভাবে রেমিট্যান্স প্রবাহ বাড়ানো যায় তার উদ্যোগ নিতে হবে। এছাড়া অর্থ পাচার ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
মানি এক্সচেঞ্জের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের অক্টোবর-নভেম্বর থেকেই ডলারে সঙ্কট রয়েছে। এর প্রধান কারণ, যে পরিমাণ আমদানি এলসি খোলা হয়েছে, সে পরিমাণ ডলার ব্যাংকগুলোর কাছে নেই। এছাড়া বাংলাদেশ ব্যাংক যে পরিমাণ ডলার বিক্রি করছে, সেটি চাহিদার তুলনায় পর্যাপ্ত নয়। আবার এখন হজের নিবন্ধনের জন্য বাড়তি ডলার লাগছে। সবমিলিয়ে চাহিদা বেশি থাকায় ডলারের দাম বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, অর্থবছরের সাত মাসে (জুলাই- জানুয়ারি) ইপিজেডসহ রফতানি খাতে বাংলাদেশ আয় করেছে ২ হাজার ৩৮০ কোটি ২০ লাখ ডলার। এর বিপরীতে আমদানি বাবদ ব্যয় করেছে ৩ হাজার ৩৪৮ কোটি ৬০ লাখ ডলার। সেই হিসেবে জানুয়ারি শেষে দেশে বাণিজ্য ঘাটতি দাঁড়ায় ৯৬৮ কোটি ৪০ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় (বিনিময় হার ৮৫ টাকা দরে) ৮১ হাজার ৯৭৪ কোটি টাকা ছাড়িয়েছে।

আলোচিত সময়ে বহির্বিশ্বের সঙ্গে বাংলাদেশের চলতি হিসাব (-) ঋণাত্মক রয়েছে। অর্থবছরের প্রথম সাত মাসে চলতি হিসাবে ঘাটতি দাঁড়িয়েছে ৪৩৩ কোটি ৭০ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৪০ কোটি ২০ লাখ ডলার।বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩ হাজার ১৪৯ কোটি ডলার। এর আগে ২০১৭ সালের জুনে সর্বোচ্চ ৩ হাজার ৩০০ কোটি ডলার রিজার্ভ অতিক্রম করেছিল।

ইনিউজ ৭১/এম.আর

আরও

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সর্বশেষ সংবাদ

ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওয়াশিংটনে পৌঁছালেন চীনা প্রেসিডেন্ট শি

ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনায় ওয়াশিংটনে পৌঁছালেন চীনা প্রেসিডেন্ট শি

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের অভিষেক আজ

জাতিসংঘের মঞ্চে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের অভিষেক আজ

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বিশ্ব গড়তে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বিশ্ব গড়তে বিশ্ব নেতাদের আহ্বান প্রধানমন্ত্রীর

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, যা থাকছে

জনপ্রিয় সংবাদ

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

হিলিতে যৌথ অভিযানে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ আটক রিপন

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

নিখোঁজের একদিন পর করতোয়া নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

মরিয়মের মৃত্যুতে স্ত্রীসহ এমপি গাজী নজরুলের চার দিনের রিমান্ডে

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

হোটেলে বসে পালানোর পরিকল্পনা, সীমান্তে ধরা নির্বাচনকর্মী

এ সম্পর্কিত আরও পড়ুন

গানভরের প্রথম এলএনজি কার্গো এলো, বাড়ছে গ্যাস সরবরাহ

গানভরের প্রথম এলএনজি কার্গো এলো, বাড়ছে গ্যাস সরবরাহ

যুক্তরাষ্ট্র থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় সরবরাহ করা প্রথম তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের কার্গো বাংলাদেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান গানভরের সরবরাহ করা কার্গোটি বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টা ১২ মিনিটে সামিটের টার্মিনালে নোঙর করে। পরে বিকেল থেকেই কার্গো থেকে এলএনজি খালাসের কার্যক্রম শুরু হয়। পেট্রোবাংলা সূত্রে জানা গেছে, এই কার্গো থেকে মোট ১ লাখ ৪২ হাজার ৪০০ ঘনমিটার এলএনজি খালাস করা হবে। দীর্ঘমেয়াদি চুক্তির

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

স্ত্রীসহ আসিফ মাহমুদের সম্পদের তথ্য চেয়েছে দুদক

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তাঁর স্ত্রীর দেশ-বিদেশে থাকা সম্পদ, ব্যাংক হিসাব ও আর্থিক লেনদেনের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) কাছে এসব তথ্য ও নথি চাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের শেয়ারে সম্পদের সীমা, নতুন নিয়ম বাংলাদেশ ব্যাংকের

ব্যাংকের প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডারদের শেয়ার ধারণে নতুন সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো কোম্পানি তার নিট সম্পদের চেয়ে বেশি মূল্যের শেয়ার কোনো একক বা একাধিক ব্যাংক-কোম্পানিতে ধারণ করতে পারবে না। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ এ সংক্রান্ত সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

৫৫ বছরেই পেনশন, নতুন প্রস্তাব জাতীয় পেনশন কর্তৃপক্ষের

সর্বজনীন পেনশন কর্মসূচিকে আরও আকর্ষণীয় করতে নতুন কয়েকটি উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে বর্তমান ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর বয়স থেকেই পেনশন পাওয়ার সুযোগ, জরুরি আর্থিক প্রয়োজনে নির্দিষ্ট শর্তে কর্মসূচি থেকে বের হয়ে টাকা তোলার সুবিধা এবং পেনশনভোগীর মৃত্যুর পর তাঁর স্বামী বা স্ত্রীকে আজীবন পেনশন দেওয়ার ব্যবস্থা। এসব প্রস্তাব বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প, অনুমোদন পেল বৈদ্যুতিক ট্রেনও

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প, অনুমোদন পেল বৈদ্যুতিক ট্রেনও

রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় বড় ধরনের সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় একসঙ্গে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তিন প্রকল্পের মোট ব্যয় প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৭ কোটি টাকা। এর মধ্যে জাপানের অর্থায়নে এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দার্নের সংশোধিত প্রস্তাব এবং এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার অর্থায়নে এমআরটি লাইন-৫ সাউদার্ন রয়েছে। বুধবার