
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১১:৩১

বিশ্ববাজারে স্বর্ণের দামে এক শতাংশের বেশি পতন ঘটেছে। যুক্তরাষ্ট্রে উচ্চ মূল্যস্ফীতি মোকাবিলায় সুদের হার আরও বাড়তে পারে—এমন প্রত্যাশা এবং শক্তিশালী ডলারের প্রভাবে মূল্যবান এই ধাতুর ওপর চাপ বেড়েছে। এর ফলে স্বর্ণের দাম ২০০৮ সালের অক্টোবরের পর সবচেয়ে বড় মাসিক পতনের পথে রয়েছে। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অনিশ্চয়তার চেয়ে বর্তমানে বিনিয়োগকারীদের দৃষ্টি সুদের হার ও মুদ্রাস্ফীতির দিকে বেশি কেন্দ্রীভূত।
