শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬২১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ক্রিকেট

বিপিএলে ঢাকার বিদায়ের পর যেমন হলো পয়েন্ট টেবিল

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০

শেয়ার করুনঃ
বিপিএলে ঢাকার বিদায়ের পর যেমন হলো পয়েন্ট টেবিল

টুর্নামেন্টের শুরু থেকেই কাগজে কলমে পিছিয়ে ছিল দুর্দান্ত ঢাকা। কিন্তু প্রথম ম্যাচেই আসরের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ধরাশায়ী করেছিল রাজধানীর প্রতিনিধিরা। সেটাই শুরু, সেটাই যেন শেষ। এরপর টানা ৮ ম্যাচে তাদের পরাজয়। দশম বিপিএলে সবার আগে বিদায় নিল দুর্দান্ত ঢাকা। তাদের বিদায়ের সঙ্গেই বিপিএল চলে যাচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে বিপিএলের চতুর্থ পর্ব। রানপ্রসবা এই উইকেটে ফয়সালা হতে পারে কারা খেলবে এবারের আসরের প্লে-অফ। এই পর্বে যোগ হচ্ছেন বেশকিছু নামী বিদেশি তারকাও। তাই চট্টগ্রামের বিপিএল পর্বে বিশেষভাবে থাকবে চোখ। 

আরও

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

চট্টগ্রাম পর্বের আগে বিপিএলের পয়েন্ট টেবিলে সবার ওপরে আছে রংপুর রাইডার্স। তারকায় ঠাসা রাইডার্স টানা জয়ের সুবাদে উঠে এসেছে তালিকার শীর্ষে। ৮ ম্যাচে ৬ জয়ের পর উত্তরবঙ্গের প্রতিনিধিরা নামের পাশে যোগ করেছে ১২ পয়েন্ট। তাদের পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা, চট্টগ্রাম এবং বরিশাল। অন্তত দুই ম্যাচে জয় পেলেই তারা চলে যাবে প্লে-অফে। নুরুল হাসান সোহানের দল কেমন করে সেটাই দেখার বিষয়। 

আরও

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

প্রথম ম্যাচ হারা কুমিল্লা আছে তালিকার দুইয়ে। ৭ ম্যাচে ৫ জয় তাদের। ১০ পয়েন্ট নিয়ে স্বস্তিতেই আছে দলটি। পরের তিন প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা এবং সিলেট। এদের মধ্যে চট্টগ্রাম ম্যাচটি থাকবে বিশেষ বিবেচনায়। কারণ পয়েন্ট তালিকার তিনেই আছে তুষার ইমরানের চট্টগ্রাম। তাদের পয়েন্টও ১০। কিন্তু, চট্টগ্রামের মূল দুশ্চিন্তা তাদের রানরেট। ঋণাত্মকের ঘরে থাকা রানরেট শেষদিকে হতে পারে দুর্ভাগ্যের কারণ। 

বিপিএল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আগামী তিন ম্যাচে চট্টগ্রামের প্রতিপক্ষও খুব একটা সহজ না। কুমিল্লা এবং রংপুরের মত শক্তিশালী দলের বিপক্ষে মাঠে নামবে তারা। এরপরেই খেলতে হবে দুর্দান্ত ঢাকার বিপক্ষে। চারে থাকা ফরচুন বরিশালের জন্য আবার সূচি কিছুটা সহজ। টেবিলের তলানির দুই দল সিলেট এবং ঢাকার বিপক্ষে পরের দুই ম্যাচ। 

 পাঁচে আছে খুলনা টাইটান্স। প্রথম ৫ ম্যাচে ৪ জয় পাওয়া খুলনা শেষ তিন ম্যাচে জয়হীন। টানা তিন হারে তারা নেমে গিয়েছে টেবিলের পাঁচে। রংপুর, কুমিল্লার মতো কঠিন প্রতিপক্ষ তাদের সামনেও। ৮ পয়েন্ট পাওয়া খুলনার সুযোগ অবশ্য শেষ হয়ে যায়নি। 

প্লে-অফের আশা কাগজে কলমে বাঁচিয়ে রেখেছে সিলেট স্ট্রাইকার্সও। শেষ চার ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে তারা। পরের তিন ম্যাচ জেতার পাশাপাশি অন্যদের হার কামনা করতে হবে সিলেটের। আর সবার শেষে আছে ঢাকা। মাত্র ১ জয় পাওয়া ঢাকার বিদায় নিশ্চিত হয়ে গিয়েছে। 

সর্বশেষ সংবাদ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬

যাত্রাবাড়ী-সিটি গেট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

যাত্রাবাড়ী-সিটি গেট এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় বরিশাল সাংবাদিক ফোরামের দোয়া

ট্রাম্প-হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, সরব ডেমোক্র্যাট

ট্রাম্প-হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ, সরব ডেমোক্র্যাট

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

‘নিশ্চিত ভিসা’র ফাঁদে পা না দিতে বাংলাদেশীদেরকে হাইকমিশনের সতর্কতা

এ সম্পর্কিত আরও পড়ুন

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে আনুষ্ঠানিক ভাবে বাংলাদেশকে বাদ দিলো-আইসিসি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশ কোনো কারণে অংশ নিতে না পারলে বিকল্প দল হিসেবে প্রস্তুত রাখা হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়ার পর থেকেই ক্রিকেটপ্রেমীদের মধ্যে কৌতূহল ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) জরুরি পরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

একজন খেলোয়াড়ের নিরাপত্তায় ব্যর্থ হলে পুরো দল কিভাবে সামলাবে ভারত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়াকে কেন্দ্র করে ভারতের ক্রিকেট প্রশাসন ও রাজনৈতিক মহলে তীব্র সমালোচনা উঠেছে। ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর প্রশ্ন তুলেছেন, “আমরা কাকে শাস্তি দিচ্ছি—একটি দেশকে, একজন ব্যক্তিকে নাকি তার ধর্মকে?” বিসিসিআইয়ের সিদ্ধান্তকে ক্রীড়াঙ্গনে রাজনীতির মিশ্রণ হিসেবে দেখার বিরোধিতা করেছেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার মদন লাল। তিনি মনে করেন, খেলোয়াড় নির্বাচনের ক্ষেত্রে

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

বিতর্ক ছাপিয়ে শুরু বিপিএল দ্বাদশ আসর, মাঠে নেই ট্রফি

নানা বিতর্ক, সমালোচনা ও অনিশ্চয়তার মধ্য দিয়েই শুক্রবার (২৬ ডিসেম্বর) পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। টুর্নামেন্ট শুরুর একদিন আগে চট্টগ্রাম রয়্যালসের মালিকানা নিয়ে জটিলতা তৈরি হলে পুরো আয়োজন ঘিরে নতুন করে প্রশ্ন ওঠে। পরে ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেই। নেতিবাচক আলোচনায় উঠে আসে নবাগত দল নোয়াখালী এক্সপ্রেসও। অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির অনুশীলন ছেড়ে যান কোচ

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

বিপিএলের দায়িত্ব পেলেন বুলবুল

সদ্য শেষ হওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছে আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ফারুক আহমেদ ও সাখাওয়াত হোসেন। নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভা বসেছিল আজ। মঙ্গলবার (৭ অক্টোবর) নতুন পরিচালনা পরিষদের প্রথম বোর্ড সভায় আসন্ন বিপিএল আয়োজনের দায়িত্ব পেয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। এ ছাড়াও ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। এর

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

যারা নির্বাচিত হলেন বিসিবির নতুন পরিচালনা পর্ষদে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত পরিচালনা পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ শেষে প্রকাশিত হয়েছে আনুষ্ঠানিক ফলাফল। সোমবার অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে বোর্ড পেয়েছে ২৫ জন পরিচালক। এখন অপেক্ষা সভাপতি ও দুই সহসভাপতি নির্বাচনের ফলাফলের। তবে এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি তথাকথিত ফলাফল, যা নিয়ে ক্রীড়াঙ্গনে চলছে নানা আলোচনা। রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত

জনপ্রিয় সংবাদ

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আলোচনা ও চর্চা ছাড়া রাজনীতি শেখা যায় না: সমাজকল্যাণ মন্ত্রী

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি হাবিবুল গনির শপথ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

গোপালপুরে বাংলা কিউআর ব্যবহার বন্ধে মরিয়া বিকাশ

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

মায়ের শাসনই সাফল্যের পথ দেখিয়েছে, বললেন হাসনাত

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না

এখনও ফেরেনি তারা, থামেনি পরিবারের কান্না