মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬৩ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ব্যবসা ও বাণিজ্য

ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাজারে হাহাকার, মিলছে না খুচরা দোকানে !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৬

শেয়ার করুনঃ
ভোজ্যতেলের কৃত্রিম সংকট, বাজারে হাহাকার, মিলছে না খুচরা দোকানে !

দেশের বাজারে ভোজ্যতেলের সংকট নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা, তবে তেলের উৎপাদন ও সরবরাহের কোনো ঘাটতি নেই। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশের বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল। স্থানীয় বাজারে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না, বিশেষ করে ৫ লিটারের বোতলটি প্রায় অদৃশ্য। এতে ক্রেতারা খোলা তেলও অতিরিক্ত দামে কিনতে বাধ্য হচ্ছেন। অনেক বাজারে চাল, ডাল এবং আটা কেনার শর্তে সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে। 

বিগত কয়েক মাসে এই সংকটের প্রেক্ষাপটে, ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন দেশের শীর্ষ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠক করেছে। প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জানিয়েছেন যে, বাজারে সরবরাহের কোনো সংকট নেই। বরং আগের চেয়ে বেশি তেল সরবরাহ করা হচ্ছে। সিটি গ্রুপ জানিয়েছে, গত জানুয়ারিতে তারা ৫০ হাজার ৭০০ টন তেল সরবরাহ করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় সাড়ে তিন গুণ বেশি।  

আরও

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

অন্যদিকে, মেঘনা গ্রুপও জানুয়ারিতে ৪৭ হাজার ৬৬৮ টন তেল সরবরাহ করেছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এভাবে অন্যান্য কোম্পানির তথ্যও একই ধরনের প্রবৃদ্ধির চিত্র দেখাচ্ছে। জানুয়ারি মাসে সরবরাহের পরিমাণ আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি হয়েছে। 

বাজারে সরবরাহ বাড়ানোর কথা বললেও, ব্যবসায়ীরা জানিয়েছেন যে, কিছু ক্ষুদ্র ব্যবসায়ী অতিরিক্ত মজুত করে রেখেছেন এবং খুচরা বাজারে অতিরিক্ত মুনাফার আশায় খোলা তেল বেশি দামে বিক্রি করছেন। পাশাপাশি, পার্শ্ববর্তী দেশে ভোজ্যতেলের মূল্য বেশি হওয়ায় পাচারের আশঙ্কাও রয়েছে।

আরও

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগে চূড়ান্তের পথে নতুন রোডম্যাপ

ভোজ্যতেল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগে চূড়ান্তের পথে নতুন রোডম্যাপ

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কাস্টমসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ডিসেম্বরে এবং ২০২৫ সালের জানুয়ারিতে ভোজ্যতেলের আমদানি ৩৫ শতাংশ বেড়েছে এবং ঋণপত্রের পরিমাণও একই হারে বৃদ্ধি পেয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলেও দেশে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। 

বাজার তদারকির অভাবে ভোজ্যতেল নিয়ে এই সমস্যাগুলো ক্রমশ প্রকট হচ্ছে। ভোক্তারা জানান, দীর্ঘদিন ধরে ভোজ্যতেলের সংকট সৃষ্টির কারণে তারা অস্বস্তিতে আছেন, কিন্তু সরকারের বাজার তদারকি ব্যবস্থার দুর্বলতা ও সংশ্লিষ্টদের অবহেলার কারণে এসব সমস্যা সমাধান হচ্ছে না। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আশা প্রকাশ করেছেন যে, এই সংকট আগামী সাত থেকে দশ দিনের মধ্যে দূর হবে। পাশাপাশি, রমজান মাসের আগে ছোলা, বুট, খেজুর, ডাল, চিনির দাম অস্থিতিশীল হওয়ার সুযোগ নেই এবং এ পণ্যের সংকটও নেই বলে তিনি জানান। 

এখনো পর্যন্ত ভোজ্যতেলের বাজারে সৃষ্ট এই অরাজকতা নিয়ন্ত্রণের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে, ভোক্তাদের সমস্যার অবসান হবে না।

সর্বশেষ সংবাদ

মানহীন চিকিৎসাকেন্দ্রে ছাড় নেই, বন্ধ হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান

মানহীন চিকিৎসাকেন্দ্রে ছাড় নেই, বন্ধ হচ্ছে অবৈধ প্রতিষ্ঠান

ফুলবাড়ীতে বাসচাপায় স্কুলে যাওয়ার পথে শিশু নিহত, সড়ক অবরোধ

ফুলবাড়ীতে বাসচাপায় স্কুলে যাওয়ার পথে শিশু নিহত, সড়ক অবরোধ

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হত্যার পর ঘাতকের আত্মসমর্পণ

রাঙ্গামাটিতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে হত্যার পর ঘাতকের আত্মসমর্পণ

দিল্লির জবাবের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর ভারত সফর

দিল্লির জবাবের ওপর নির্ভর করছে প্রধানমন্ত্রীর ভারত সফর

তিন বছরে হাজার ত্রাণকর্মী নিহত, উদ্বেগ জাতিসংঘের

তিন বছরে হাজার ত্রাণকর্মী নিহত, উদ্বেগ জাতিসংঘের

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

এ সম্পর্কিত আরও পড়ুন

সামিট টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে ফিরল গ্যাস সরবরাহ

সামিট টার্মিনাল চালু, জাতীয় গ্রিডে ফিরল গ্যাস সরবরাহ

নতুন এলএনজি কার্গো ভেড়ানোর পর আবারও গ্যাস সরবরাহ শুরু হয়েছে কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে। শনিবার ভোর ৪টার হিসাবে মহেশখালীর দুটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্যাস সঞ্চালন গ্রিডে মোট ৭৬০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর মধ্যে সামিটের টার্মিনাল থেকে ৪৬০ মিলিয়ন এবং এক্সিলারেট এনার্জির টার্মিনাল থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যাচ্ছে। রূপান্তরিত প্রাকৃতিক

নতুন অর্থবছরের শুরুতেই রপ্তানিতে জোরালো প্রবৃদ্ধির ইতিবাচক বার্তা

নতুন অর্থবছরের শুরুতেই রপ্তানিতে জোরালো প্রবৃদ্ধির ইতিবাচক বার্তা

নতুন অর্থবছরের শুরুতেই দেশের রপ্তানি খাত ইতিবাচক প্রবৃদ্ধির বার্তা দিয়েছে। জুলাই মাসে পণ্য রপ্তানি থেকে আয় হয়েছে ৪৭২ কোটি ৭৪ লাখ মার্কিন ডলার, যা আগের মাস জুনের তুলনায় ১২ দশমিক ৪৯ শতাংশ বেশি। একই সঙ্গে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকেও শক্তিশালী প্রবৃদ্ধি দেখা গেছে। তবে শিল্প খাতে গ্যাস ও বিদ্যুতের সংকট এবং বৈশ্বিক বাজারে ক্রেতাদের সতর্ক অবস্থান আগামী মাসগুলোর

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগে চূড়ান্তের পথে নতুন রোডম্যাপ

বন্ধ রাষ্ট্রায়ত্ত কারখানায় বেসরকারি বিনিয়োগে চূড়ান্তের পথে নতুন রোডম্যাপ

দীর্ঘদিন ধরে উৎপাদনহীন অবস্থায় পড়ে থাকা ৪৪টি রাষ্ট্রায়ত্ত শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন রোডম্যাপ চূড়ান্তের পথে সরকার। বিনিয়োগ প্রস্তাব গ্রহণ থেকে চূড়ান্ত অনুমোদন এবং চুক্তি সম্পাদন পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ ৭৭ কার্যদিবসের মধ্যে শেষ করার একটি সময়সীমাভিত্তিক কাঠামো নিয়ে মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বছরের পর বছর বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নতুন বিনিয়োগের

উৎপাদন কমছে, এলএনজিও যথেষ্ট নয়; বাড়ছে গ্যাস সংকট দেশে

উৎপাদন কমছে, এলএনজিও যথেষ্ট নয়; বাড়ছে গ্যাস সংকট দেশে

দেশে গ্যাসের উৎপাদন ধারাবাহিকভাবে কমে যাওয়ায় এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সীমাবদ্ধতার কারণে আপাতত নতুন শিল্প-কারখানায় গ্যাস সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ১৪ জুলাই বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যানকে পাঠানো এক চিঠিতে জানায়, দেশীয় গ্যাসক্ষেত্রের উৎপাদন কমছে এবং বিদ্যমান দুটি ভাসমান এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) সক্ষমতা সীমিত হওয়ায়

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

কনটেইনার জটে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম বন্দরে আমদানি রফতানি কার্যক্রম ব্যাহত

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে নিলামের অপেক্ষায় পড়ে আছে প্রায় ১০ হাজার কনটেইনার। এসব কনটেইনারে রয়েছে কয়েক হাজার কোটি টাকা মূল্যের প্রায় দুই লাখ টন আমদানিকৃত পণ্য। ১০ থেকে ১৫ বছর ধরে পড়ে থাকা অনেক পণ্য ইতোমধ্যে নষ্ট হয়ে গেছে। দীর্ঘদিন ধরে ৮০ দফা চিঠি দেওয়া হলেও নানা জটিলতায় নিলাম কার্যক্রম শেষ না হওয়ায় বন্দরে কনটেইনার জট আরও বেড়েছে। এতে আমদানি-রফতানি