
প্রকাশ: ১ অক্টোবর ২০২৬, ২১:১৪

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী দুধকুমার নদ থেকে মহাসমারোহে বালু উত্তোলন করা হচ্ছে। একটি প্রভাবশালী মহল অননুমোদিত ড্রেজার দিয়ে বালু তুলে বিক্রি করছে। বালু উত্তোলনের ফলে একদিকে নদের তীর রক্ষা বাঁধ সহ ফসলি জমি ভাঙনের হুমকিতে রয়েছে। অপরদিকে নির্মাণাধীন সোনাহাট সেতু ঝুঁকির মুখে পড়েছে।
