
প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫২

পদ্মা নদীতে তীব্র স্রোতের কবলে পড়ে দৌলতদিয়া ঘাটে ভিড়তে পারেনি পাটুরিয়া থেকে যানবাহন ও যাত্রী নিয়ে আসা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান রো-রো ফেরি। ঘাটে ভিড়তে না পেরে ফেরিটি কয়েক কিলোমিটার ভাটির দিকে ভেসে যায়। এতে ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
