
প্রকাশ: ৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৯

বিকেলের ঢলে হেলে পড়া সূর্য, আর দু’পাশজুড়ে থৈ থৈ জলরাশির সাথে সবুজের দিগন্তজোড়া সমারোহ। ঠিক এমন এক চোখজুড়ানো রূপের পসরা সাজিয়ে বসেছে মৌলভীবাজারের রাজনগরের কাউয়াদীঘি হাওরের ভুরভুরি বিল। আর এই হাওরের বুকে প্রকৃতির চমৎকার মেলবন্ধনে পর্যটনে নতুন মাত্রা যোগ করেছে রঙে-রূপে রঙিন ‘জোড়া সেতু’। স্থানীয়দের কাছে পরিচিত ‘জোড়া ব্রিজ’ এখন শুধু যাতায়াতের সেতু নয়; এটি এক নৈসর্গিক দৃশ্যের ঠিকানা।
