প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ২১:৭

ক্যাশলেস সোসাইটি গড়তে লেনদেনে বাংলা কিউআর ব্যবহারে সরকার শত কোটি টাকার প্রণোদনা ঘোষণা করলেও টাঙ্গাইলের গোপালপুরে এ ব্যবস্থা ঠেকাতে বিকাশের ডিস্ট্রিবিউশন হাউসের পক্ষ থেকে এজেন্টদের মৌখিক নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে। এজেন্টদের দাবি, দোকানে বাংলা কিউআর কোড রাখা বা এর মাধ্যমে লেনদেন করলে তাদের সঙ্গে বিকাশ ব্যবসা করবে না বলে জানানো হয়েছে।
