
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ১৬:২৮

বয়স মাত্র ১৬ বছর। যে বয়সে বই-খাতা হাতে সহপাঠীদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটানোর কথা, সেই বয়সে হাসপাতালের বিছানায় শুয়ে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছে ঝিনাইদহের কিশোর শিক্ষার্থী সাব্বির হোসেন। চিকিৎসকেরা জানিয়েছেন, নিয়মিত কেমোথেরাপি দেওয়া হলে তার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার সম্ভাবনা রয়েছে। কিন্তু অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা যাচ্ছে না।
