কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের দক্ষিণ হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জাদিমুরা (মোনাফ কোম্পানি মার্কেট)-এ আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘পাইওনিয়ার মডার্ন ল্যাব’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। নির্ভুল ও দ্রুত রোগ নির্ণয়ের মাধ্যমে এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রত্যয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় হাফেজ মাওলানা মোহাম্মদ বেলাল হোছাইন-এর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।
উদ্বোধনী দিনে প্রায় শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ ওমর ফারুক (এমবিবিএস,এমপিএইচ, ডিএমইউ, সি সি ডি),( ডায়াবেটিস), বারডেম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক আমান উল্লাহ কবির, হ্নীলা দক্ষিণ ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মুহাম্মদ সেলিম, জাদিমুরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ক্বারী মাওলানা শামসুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোছাইন এবং পাইওনিয়ার মডার্ন ল্যাবের স্বত্বাধিকারী ফয়সাল জহুর চৌধুরী।
মোচনী নয়াপাড়া বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক শাকের ইকবাল-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী, সাংবাদিক ও মানবাধিকারকর্মী ছৈয়দুল আমিন চৌধুরী, ব্যবসায়ী আবদুল গফুর, স্থানীয় চিকিৎসকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দক্ষিণ হ্নীলার জাদিমুরা ও আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের একটি চাহিদা ছিল আধুনিক ও নির্ভরযোগ্য রোগ নির্ণয় কেন্দ্র। পাইওনিয়ার মডার্ন ল্যাব চালু হওয়ার ফলে এখন স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য দূরে যেতে হবে না। এতে সময়, অর্থ ও ভোগান্তি—সবই কমবে এবং দ্রুত চিকিৎসা গ্রহণ করা সম্ভব হবে।