
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ২১:২৯

ঝিনাইদহ শহরের প্রবেশপথ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা বিতর্কিত চত্বরটি অবশেষে অপসারণ করা হচ্ছে। জেলা প্রশাসনের অনুমতি নিয়ে পৌরসভা এ কার্যক্রম শুরু করেছে। এতে শহরে প্রবেশ ও বের হওয়ার পথে যানজট এবং দুর্ঘটনার ঝুঁকি কমবে বলে আশা প্রকাশ করেছেন পরিবহন শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা।
